কবিতা
উত্তপ্ত মরুর পথে।
……..
বহু দিন হলো
আকাশ কাঁদেনি।
তার বুকে বুঝি
কোনো কষ্ট নেই।
“আমি উত্তপ্ত মরু-পথে হাটি.”……………;
এক পশলা বৃষ্টি চেয়ে
আকাশের কাছে।
কবে যে আকাশ কাঁদবে;
আর একটু শীতল হ’বো!
আমি অবহেলিতো,অপমানিতো
এক পথিক,
বড় তৃষ্ণা লয়ে মরু পথে যাত্রা করেছি-
তাও বহু দিন আগের কথা;
একা…………….!

Posted inকবিতা
