কবি নাসির উদ্দিন আহমেদ এর কবিতা – ভুলের মাশুল

কবি নাসির উদ্দিন আহমেদ এর কবিতা – ভুলের মাশুল

ভুলের মাশুল

যদি জানতে চাও
কি ব্যথা জমেছে এই বুকে ,
খাঁচায় পোষা ঐ পাখিটার
কাছে জেনে নিও ।

যদি দেখতে চাও কতটুকু জল
ঝরেছে এ দু’টো চোখে ,
বিলের জলে ডোবা ঐ
পদ্ম ফুলকে দেখে নিও ।

রাতের আকাশ ভরা
তারারা জ্বলে মিটিমিটি ,
কি কথা রয়েছে তার
মনের মুকুরে তা জানো কি ?

কুয়াশায় ভরে যায়
সকল পৃথিবী জুড়ে আজীবন ,
কতটা ঋণী ঐ গোল মত চাঁদ খানা
সূর্যের সাথে তার আলাপন ।

কি ভুলে ছাড়লে তাকে
যে ছিল তোমার চির আপন ,
দাওনি সাড়া তব ভুলের মাশুল দিতে
যে খোঁজে তোমায় অনুক্ষণ ।

২১ অক্টোবর , ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার ।

লালবাগ , ঢাকা ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *