কবি নির্মলকুমার রায় এর কবিতা “”যদি বৃষ্টি নামে “”

কবি নির্মলকুমার রায় এর কবিতা “”যদি বৃষ্টি নামে “”

যদি বৃষ্টি নামে
“””””””””””””””””””””””””””

যদি বৃষ্টি নামে?
নামুক। আমি বাধা দেবো না।

ভিজে আকাশ তছনছ করে দিক তোমার পদ্ম-শরীর।
আমি বাধা দেবো না।

বরঞ্চ,
তোমার বুকের ঘ্রাণ
নিতে নিতে—

আমি আঁকবো পথের গল্প।
আমি আঁকবো প্রাক্তনদের সুগন্ধা-নগরী।
আমি আঁকবো ঢেউয়ের নদী।

আর—

আঁকবো ভেজা ভেজা
শরীরে ছড়িয়ে পড়া তোমার কাব্যময় চুক্তিনামা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *