কুরুক্ষেত্র
পাণ্ডব মাতা কুন্তি,শত পুত্রের জননী গান্ধারী
দুর্যোধনের কূট মামু গৃধ্র-শকুনি
বিশ্ব করিছে ওলটপালট,খল কূটের ছলনায়
নিয়তি জটিল কি জনি কতখানি!
মানব চরাচরে,ঘরে বাহিরে,দানবের তাণ্ডব
কুরুক্ষেত্র যেন পুরোটি বিশ্ব,
কর্ণ ভীমকান্ত দুর্যোধন পাণ্ডব কৌরব যোধ
যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রের শিষ্য!
ধরণীখানি কাঁপিছে থরথর ভয় আতঙ্ক ডর
বিক্ষণি ভয়ঙ্কর-প্রলয়ঙ্কর দৃশ্য,
ঝু্যিছে রাজন রাজন মরিছে নিরীহ নরজন
বিশ্বটি নিঃস্ব করিছে,পুড়িয়ে সর্বস্ব !
কাড়িছে নরধর,কাটিছে নরমুন্ডু,ছিঁড়িছে পিলে
দানবীয় থাবায় ধরে ধরে,
কারণ অকারণ ন্যায়নীতি নিষ্ঠা নির্বাসনে
সুদূরের ঘুরপথ তেপাম্তরে!
ভূতের মুখে রামনাম গগনে সঘন বিভীষিকা বাণ
ঈশ্বর-কৃষ্ণ স্মরণ গিয়াছে ভুলি,
রোদন-ক্রন্দনরত নারী শিশু বিশ্ববাসী অণুক্ষণ
করজোরে গগনে হস্ত তুলি!
কৃপা করো,হে করুণানিধি,হে রব,করিয়া অনুভব
ক্ষান্ত করো মানবে দানবে তাণ্ডব
অক্ষি মুদিয়া পক্ষীকুল,নীরব রহিয়াছে আবডালে
ভুলিয়া আছে করিতে কলরব!
—

