কি করে মিথ্যে হয়
ভালো বাসতাম,যে তোমায় আমি
প্রাণের চেয়েও বেশি,
মন বলে যায় অজান্তে নিজের
আজও তেমনই বাসি!
সেই তুমি হলে অপরের ঘরনি
রইছো বুঝিও সুখে,
তুষের অনল জ্বলছে ধিকি ধিকি
এই প্রেমিকের বুকে!
পারলে কি করে শিঘ্র এতই
আমায় যেতে ভুলে?
কেনো দিতে পারলে না ঠাঁই
তোমার আঁচল তলে?
তোমার দেয়া সেই রুমালখানিতে
তোমারই গন্ধ পাই,
রুমালের গায় অঙ্কিত গোলাপের
ঘ্রাণ শুঁকে কাটাই!
বৃক্ষের গায়ে লেখা তোমার আমার
আজও অক্ষত পরিচয়,
শত ভেবেও পাই না জবাব কোনো
কি করে তা মিথ্যে হয়!
—
https://shorturl.fm/R3k62