শিরোনামঃ- পাইনি ফিরে
কলমেঃ- নূরুল হক খান মাস্টার (অবঃ)
মস্তিষ্কে মোর ধাক্কা লাগে,
পড়লে মনে তোমার কথা,
রাত নিশীতে হৃদয় মাঝে,
দহন জ্বালায় বাড়ে ব্যথা।
সেদিনের সেই স্মৃতি আজও-
নয়ন কোণে উঠে ভেসে,
লাল শাড়িটা জড়িয়ে অঙ্গে-
ধরেছিলে হাত- মুচকি হেসে।
বকুল তলায় আবছা আলোয়-
খুশবু ছাড়ালো ফুলের সুবাস,
জোনাকি পোকার রঙিন আলো-
দিচ্ছিল জানান প্রেমের আবাস।
হঠাৎ এসে হায়েনার দল
নিয়ে গেল তোমায় ধরে,
সেই যে সেদিন ফেলেছি হারিয়ে,
আর কখনো পাইনি ফিরে!!
*** নূরু মাস্টার ***
২২ নং ওয়ার্ড, গাজীপুর মহানগর।
Leave a Reply