1. info239@noreply0.com : aidanowen52044 :
  2. pszxbqua@oonmail.com : angelastine3 :
  3. ashelyculver@poochta.ru : ashelyculver8 :
  4. hthvlixr@mailkv.com : charlene45s :
  5. liubomir8745@gmail.com : creatanlije :
  6. sirazul2664@gmail.com : dakhinbongonews : দক্ষিণবঙ্গনিউজ ২৫.কম
  7. diarly@teml.net : diarly@teml.net :
  8. gisdosmh@mailkv.com : hassanrude7 :
  9. jordozognu@gufum.com : jordozognu :
  10. Nadiburipaji@gmail.com : Nadia :
  11. nola_partee@poochta.ru : nolapartee02 :
  12. pamalaisom@spacemaiil.ru : pamalaisom4 :
  13. patty_pokorny.8035@smass.store : pattypokorny7 :
  14. Shahneowanalam@gmail.com : Shahneowaj :
  15. Shahneowajalamkb@gmail.com : Shahneowajalam :
  16. shibuojha1997@gmail.com : shibu ojha :
  17. tara_benedict@poochta.ru : tarabenedict882 :
  18. vilma.ontiveros@poochta.ru : vilmaontiveros :
  19. fullermichaelsen980@kingsemails.com : wintermargin47 :
কবি পরিতোষ ঘোষ এর কবিতা-আমি ভালো আছি - dakhinbongonews25
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
 জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ গণঅধিকার পরিষদ পাবনা জেলা কমিটির অনুমোদন ‎গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয়স্বার্থ স্লোগানের সংগঠন “গণঅধিকার পরিষদ (জিওপি) পাবনা জেলা শাখা কমিটি ঘোষণা করা হয়। ‎ ফারাক্কা বাংলাদেশের মত ভারতের জন্যও অভিশাপে পরিনত হয়েছে : গোলাম মোস্তফা আসন্ন রামপাল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হবেন মোহাম্মদ হোসেন পুস্তি সরিকল ইউনিয়নকে আদর্শ ইউপিতে রুপান্তর করতে চেয়ারম্যান হতে চান মিরন ৫ নং ধাওয়া ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে ছাএনেতা মোহাম্মদ সম্রাট সিকদার। ৫ নং ধাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও তরুণ সংগঠক মোহাম্মদ সম্রাট সিকদার  ইকড়ি ইউনিয়নে পরিবর্তনের বার্তা নিয়ে, আলোচনায় শীর্ষে এস.এম.এ আলীম সরকারকে বাংলাদেশ ন্যাপ : জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহন করুন সংরক্ষিত মহিলা আসনে এমপি প্রত্যাশী বেগম রহিমা শিকদার
বিজ্ঞাপন
★বইমেলা-২০২৬★ বইমেলার ২০২৬ উপলক্ষে আমাদের প্রস্তুতি বেশ ভালো, অনেকগুলো নতুন পাণ্ডুলিপির কাজও চলমান। সম্মানীত লেখকদের বলছি, আগামী বইমেলার জন্য লেখা প্রস্তুতের এখনই উপযুক্ত সময়। কেন বলছি? কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নির্ভুল সম্পাদনা, পাঠকপ্রিয় ও মানসম্মত বই প্রকাশের সুযোগ থাকে বেশি। তাই পাণ্ডুলিপি নির্বাচন ও প্রস্তুতের এখনি উপযুক্ত সময়। মনে রাখবেন, পাণ্ডুলিপি ২৫টি ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে একটি বই হয়। তাই মানমম্মত বই প্রকাশ করতে হলে যথেষ্ঠ সময়েরও প্রয়োজন। আগামী বইমেলায় সপ্তর্ষি প্রকাশন এর সাথে যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Shibu Chandra Ojha প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi ৩৭/১ খান প্লাজা, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০ ফোনঃ 01714225520/01712158340 হোয়াটস অ্যাপ -01318403248 ই-মেল:shibuvgco@gmail.com

কবি পরিতোষ ঘোষ এর কবিতা-আমি ভালো আছি

  • সর্বশেষ আপডেট বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৫১ বার দেখা হয়েছে

তুমি হয়তো ভাবছো আমি কেমন আছি!
আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় ছুটে চলি
রাস্তার পাশে ফুটে আছে নাম না জানা বুনো ফুল
অবহেলায় বেড়ে ওঠা বাঁশঝোপের আড়ালে
একটা হলদে পাখি চুপচাপ চোখ মেলে দেখে
আবার চোখ বুজে বিশ্রাম নেয়
শতবর্ষীয় বটের ঝুরি নেমে গেছে পাহাড়ের গভীর খাদে
আমার কোন শিকড় নেই
ভেঙে পড়ার আশংকাও নেই
বটের ছায়ায় জিরিয়ে নিই কিছুক্ষণ
তারপর প্রাণবন্ত ছুটে চলা বুনো রাস্তায়
এই আমি আমার ব্যস্ততা নিয়ে বেশ আছি
আমি ভালো আছি।

আঁকাবাঁকা চেঙ্গী নদী আমাকে ভালোবাসে
নদীর ধারের কাশফুল আমাকে ভালোবাসে
তেলসুর, চাপালিশ, গর্জন, সেগুনের বন আমাকে ভালোবাসে
ভোরের সোনালি রোদ আমার ছোঁয়ায় মিষ্টি হাসে
আমার আঙিনায় শিশির ঘুমায় কুয়াশার চাদর জড়িয়ে
রাতের গভীর পরশে হিম হয়ে আসে সুশীল সমীরণ
ভোরে পিঠে ঝুরি নিয়ে কাজে যায় যুবতী পাহাড়ি মেয়ে
পাহাড়ের গা বেয়ে ঝরে পড়ে স্বচ্ছ জলের প্রস্রবন
শৈলপ্রপাত বয়ে চলে মৃদু কলকল স্বরে
প্রতিদিনের চড়াই উৎরাই প্রকৃতি আর মানুষের ভালোবাসা নিয়ে আমি বেশ আছি
সত্যি, আমি ভীষণ ভালো আছি।

এখানে প্রতিদিন কবিতা ঝরে পড়ে রাতের নক্ষত্রের আলোয়
পাহাড়ি মেয়ের ছন্দময় পায়ের পাতায় খেলা করে জীবনের সুর
কখনো একটানা পাখির কলরব
তারপর চুপচাপ নীরবতা
এখানে দূষিত শব্দের উত্তাপ নেই
নেই কোন দূষণ মরুৎ মৃত্তিকার
এখানে প্রকৃতি শুদ্ধ স্বচ্ছসলিলা
নেই কোন না পাওয়ার হাহাকার
এখানে মুক্ত প্রাণ ঘুমিয়ে পড়ে প্রকৃতির কোলে
ঘুম ভাঙে পাখির কূজনে, সূর্যের সোনালি আলোয়
এখানে আমি বেশ আছি
এখানে, সত্যি আমি ভীষণ ভালো আছি।


০৩ জানুয়ারি, ২০২৪
খাগড়াছড়ি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
©দৈনিক দক্ষিণবঙ্গনিউজ২৫.কম এর সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৩-২০২৫
❤️Design With Tamim Zarif