কবি মুহম্মদ পাহলূভী লেখা – গোধূলি লগ্নে হংসরাজের মিছিল

কবি মুহম্মদ পাহলূভী লেখা – গোধূলি লগ্নে হংসরাজের মিছিল

গোধূলি লগ্নে হংসরাজের মিছিল

নিউ জার্সির পেন্‌সভিল, দেলাওয়্যার রিভারের পাড়ে এক নৈসর্গিক চিত্রপট এটি।সে ক্ষনটি ছিলো আমার জন‍্য নিভৃতচারিনী প্রকৃতির উপহার।

সন্ধ্যার আবছা আলো আর ছায়ার দোলাচলে যখন আমরা বড়শির ছিপ ফেলে অপেক্ষায়, ঠিক তখনই হঠাৎ এক অপরূপ দৃশ্য ধরা দিল। পেছন ফিরে দেখি; বুনো হাঁসের দীর্ঘ মিছিল, যেন আকাশের গোপন কোনো বার্তাবাহী দল!

ওরা এপারের ছোট্ট লেক থেকে ধীরে ধীরে নদীর নীল বুকে অবগাহনের পথে নামছে, তাদের মিছিলে নদীর জল হিম-ঝরা মুগ্ধতায় কেঁপে ওঠলো।

ডানার দুলুনিতে জলের শব্দ যেন মৃদু এক সংগীত, আর সেই সংগীত আমাদের আনন্দের সাথে একাকার হয়ে ওঠলো সজীব, সজাগ, গভীর।

গোধূলির সোনালি আলোয় মিছিল যেন এক চলন্ত কবিতা, নদীর বুকে লেখা এক অলিখিত ছন্দ।
সৃষ্টিকর্তা যখন প্রকৃতির ক্যানভাসে এমন অতিরিক্ত সৌন্দর্য উপহার দেন, তখন কৃতজ্ঞতার ভাষা থেমে যায়—থেমে যায় শব্দ, জেগে ওঠে শুধু হৃদয়ের গভীরতম অলিন্দ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *