পূর্বপুরুষ
আমার বাড়ি পরিচিত তরুফ উল্লাহর নামে,
মোদের আবাস গড়ে গেছেন পরিশ্রম আর ঘামে।
হয়তো তাহার ছিলো একখান জীর্ন-শীর্ন কুটির,
দেয়ালগুলো ছিলো হয়তো ছনের কিংবা মাটির।
আটটি তাহার ছেলে ছিলো সিএস রেকর্ড বলে,
আটটি আবাস নির্মান করে তারাও গেলেন চলে।
আট ভাইয়ের বংশধর মোরা চলেছি যে যার পথে,
কেউবা চলে দক্ষিন দিকে,কেউবা উল্টো রথে।
ছিলনা তখন পিচঢালা পথ,বৃষ্টির দিনে কাদা,
তাদের জন্য করিনাকো দোয়া,আমরা হারামজাদা।
নাঙ্গল, জোয়াল, গরু নিয়ে বেড়িয়ে পড়ত মাঠে
বিশ,ত্রিশ মাইল হেটে যেত সওদা করতে হাটে।
চলাচলের ছিলনা বাহন,পা দুটোই শুধু সম্বল,
শীতের দিনে কাথা ছাড়া ছিলনা লেপ,কম্বল।
কাঁচা রাস্তা পাকা হয়েছে,শান বাঁধানো ঘাট,
মোড়ে মোড়ে মুদির দোকান, পা বাড়ালেই হাট।
কোথায় তাদের শেষ ঠিকানা,চিহ্ন টুকুও নাই
মৃত্যুর পরে কেউ চিনেনা সব কিছুই ছাই।
আল্লাহ তুমি রহিম, রহমান, পরম করুণাময়,
মোদের দোয়া তাদের যেন জান্নাত নসিব হয়।
Leave a Reply