কবি মো: গোলাম কিবরিয়া এর কবিতা সাইকেল

কবি মো: গোলাম কিবরিয়া এর কবিতা সাইকেল

সাইকেল
মো: গোলাম কিবরিয়া

কে হবে আজ প্রথম
কার গতি সবচেয়ে বেশি
চলতো প্রতিযোগিতা
শোন সাইকেলের কথা।
খাবার খেয়ে পোশাক পড়ে
স্কুল ব্যাগটা কাঁধে নিয়ে
ছুটে চলা ভোরের পথে
চলতো প্রতিযোগিতা
শোন সাইকেলের কথা।
স্কুল শেষে ফেরার পথে
ডাবলিং হতো সাথে সাথে
ওর ছোট ভাই আমার সাথে
তুই দেখি আজ কত্ত জোরে
চালাবি তোর অচিন গাড়ি
আমরা সবাই দেবো পাড়ি
কার গতি আজ সবচেয়ে বেশি
চলতো প্রতিযোগিতা
শোন সাইকেলের কথা।
ফাহাদ, সোহাগ, এনামুল
সুজাদ আর ওবায়দুল
বিদ্যা,মোশাররফ
জীবন সাথে আশরাফুল
আয় ছুটে আজ সকাল সাঝে
জীবনের ঐ ঘন্টা বাজে
কার গতি আজ সবচেয়ে বেশি
চলতো প্রতিযোগিতা
শোন সাইকেলের কথা।
গতি তোলার এই জীবনে
আজ হারিয়ে একটি স্মৃতি
পড়ছে মনে তাই
সময় পেলেই ছুটে চলি
সাইকেল নিয়ে ভাই।
অযত্নে ঐ ঘরের কোণে
হাজার স্মৃতি আছে পড়ে
আজ কেন নেই গতি তোলার
হারানো সেই ব্যাথা
শোন সাইকেলের কথা।

১৪/০৮/২০২৩

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *