কবি সুশান্ত সরকার এর কবিতা  ‘এ এক অদ্ভুত জীবন যাপন’

কবি সুশান্ত সরকার এর কবিতা ‘এ এক অদ্ভুত জীবন যাপন’

জীবনের সবচেয়ে বড় নাটকটা কি জানো?
আমি প্রতিদিন অভিনয় করি—
স্বাভাবিক থাকার,
হেসে কথা বলার,
সব ঠিক আছে বলে দুঃখ কষ্টকে আড়াল করি।
আর অন্যদিকে,
তোমাকে ভুলে যাবার নানান বাহানা খুঁজি।
কখনো ব্যস্ততার ভিড়ে নিজেকে হারাই,
কখনো স্মৃতিগুলোকে যুক্তি দিয়ে বোঝাতে চাই—
সব হারিয়ে আজ নিঃস্ব হয়ে গেছি।
এই নাটকটাই বোধহয় জীবনের সবচেয়ে নিষ্ঠুর—
যেখানে দর্শকও আমি, অভিনেতাও আমি।
আর গল্পের শেষটা জেনেও
প্রতিদিন নতুন করে অভিনয় চালিয়ে যাই।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *