কামারখাড়া ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

কামারখাড়া ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার ০৯ নং কামারখাড়া ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
(২৭ মে, মঙ্গলবার ) বেলা ৯:৩০ ঘটিকায় কামারখাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এস এম মেহেদী হাসান ১ কোটি ৯ লাখ ২৬ হাজার ৪২৬ টাকার সম্ভাব্য এ বাজেট ঘোষণা করেন।
উম্মুক্ত বাজেটের বিবরণ :নিজস্ব আয়: ২০,৬০,০০০/-,উন্নয়ন আয় : ৮৮,৬৬,৪২৬/-,নিজস্ব ব্যয় : ২০,০১,৭০০/-,উন্নয়ন ব্যয়: ৮৮,৬৬,৪২৬/-,উদ্বৃত্ত : ৫৮,৩০০/-
এ উপলক্ষে এক আলোচনা সভা ইউপি প্যানেল চেয়ারম্যান-১ মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মামুন পেয়াদা, নজরুল ইসলাম মোল্লা, ইলিয়াস মুন্সি, নিজাম মৃধা, রিপন মোল্লা, পারভীন, সেলিনা বেগম, আসমা,খলিলুর রহমান- প্রধান শিক্ষক, ভাঙ্গুনীয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়, মোঃ রিয়াজুল ইসলাম সিয়াম -উপ-সহকারী কৃষি কর্মকর্তা, মোঃ মামুন মোল্লা – রাজনৈতিক ব‍্যক্তিত্ব , মোঃ রিয়াজ খান-মুক্তিযোদ্ধা সন্তান, মোঃ সালাউদ্দিন-উপজেলা কো-অর্ডিনেটর, গ্রাম আদালত উপস্থিত ইউপি সদস্য জনাব নজরুল ইসলাম মোল্লা বলেন, এই বাজেট জনকল্যানমূলক ও নাগরিকের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক বাজেট, রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মামুন মোল্লা বলেন, নাগরিকসেবার মান উন্নয়নে রাজস্ব আদায় বৃদ্ধিতে জনগনকে সচেতন হতে হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *