সাম্য ও সমতা ঈদুল আযহায় আর্ন এন্ড লিভের কুমিল্লায় গোশত বিতরণ

সাম্য ও সমতা ঈদুল আযহায় আর্ন এন্ড লিভের কুমিল্লায় গোশত বিতরণ

মাহমুদুল হাসান

গত শনিবার (৭ই জুন) ঈদুল আযহা উপলক্ষ্যে আর্ন্ড এন্ড লিভ উপহার হিসেবে গোশত বিতরণ করে। কুমিল্লা সিটি কর্রপোরেশনের ২০ নং ওয়ার্ড ও শহরের রাস্তায় অবস্থানরত দরিদ্র পরিবার গুলোর মাঝে গোশত বিতরণ করে আর্ন এন্ড লিভের স্বেচ্ছাসেবীগণ।

প্রায় ৪০টি দরিদ্র পরিবারে উপহার হিসেবে মাংস পৌঁছে দেওয়া হয়। উপহার প্রাপ্ত আলামিন হোসেন বলেন, আমি খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক।

আর্ন্ড এন্ড লিভ প্রতিবন্ধীদের জন্য দীর্ঘ এক দশক কাজ করলেও মানুষের উন্নয়নে বাংলাদেশে কাজ করছে সমতা প্রতিষ্ঠার। “কোনো মানুষ ঈদে অভুক্ত থাকবে না” প্রতিপাদ্যকে সামনে রেখে আর্ন এন্ড লিভ ঈদুল আযহায় কুমিল্লায় দুটি খাসি কুরবানি প্রদান করে।

আর্ন এন্ড লিভ ২০১৫ সালে মানবতার কন্যা ফরিদা ইয়াসমিন জেসির হাত ধরে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার ঊষালগ্ন থেকে তিনি প্রতিবন্ধী মানুষদের সহায়তা করে যাচ্ছেন। তার বদান্যতায় আজ সহায় সম্বল নিয়ে বেঁচে আছে হাজারো মানুষ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *