নাটোরের সিংড়ার গ্রামে গ্রামে গণসংযোগে ব্যস্ত অধ্যক্ষ আনু:

নাটোরের সিংড়ার গ্রামে গ্রামে গণসংযোগে ব্যস্ত অধ্যক্ষ আনু:

সিনিয়র স্টাফ রিপোর্টার-আবুল বাশার:

বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলের বাজার গুলোতে ছুটে চলেছেন নাটোর-৩, সিংড়া আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে উপজেলার পাছ লাড়ুয়া ও ধুলিয়াডাঙ্গা বাজারে এবং কলম পুন্ডরী আলিম মাদ্রাসায় দুপুরের দিকে উপজেলা ও পৌর বিএনপির নেতা কর্মীদের নিয়ে দলীয় ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।

এসময় সাধারণ মানুষের কাছে রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার সুফল সম্পর্কে অবগত করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের ভোট চান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *