1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. info239@noreply0.com : aidanowen52044 :
  3. pszxbqua@oonmail.com : angelastine3 :
  4. ashelyculver@poochta.ru : ashelyculver8 :
  5. hthvlixr@mailkv.com : charlene45s :
  6. liubomir8745@gmail.com : creatanlije :
  7. sirazul2664@gmail.com : dakhinbongonews : দক্ষিণবঙ্গনিউজ ২৫.কম
  8. diarly@teml.net : diarly@teml.net :
  9. gisdosmh@mailkv.com : hassanrude7 :
  10. jordozognu@gufum.com : jordozognu :
  11. Nadiburipaji@gmail.com : Nadia :
  12. nola_partee@poochta.ru : nolapartee02 :
  13. pamalaisom@spacemaiil.ru : pamalaisom4 :
  14. patty_pokorny.8035@smass.store : pattypokorny7 :
  15. Shahneowanalam@gmail.com : Shahneowaj :
  16. Shahneowajalamkb@gmail.com : Shahneowajalam :
  17. shibuojha1997@gmail.com : shibu ojha :
  18. tara_benedict@poochta.ru : tarabenedict882 :
  19. vilma.ontiveros@poochta.ru : vilmaontiveros :
  20. fullermichaelsen980@kingsemails.com : wintermargin47 :
দখলদার ইসরায়েল বিশ্ব শান্তির অন্তরায় : বাংলাদেশ ন্যাপ - dakhinbongonews25
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী আসন্ন নির্বাচনে ৩ নং রায়েন্দা ইউনিয়ন, ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী-হিসেবে দেখতে চায় গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুন – : সরকারকে বাংলাদেশ ন্যাপ সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের নানা অপকর্ম ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মুন্সীগঞ্জে নিজ এলাকায় জুমার নামাজ শেষে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মাহবুব উল আলম স্বপন। ভারতের দিল্লিতে ছাত্র জনতার আন্দোলনে ভারতীয় পুলিশের বর্বর আক্রমণ ও আন্দোলন কারীদের গ্রেফতারের তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে ছাত্র জনতার আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি বিপ্লবী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির। ধাওয়া ইউনিয়নে বিএনপি র একাধিক মনোনয়ন প্রত্যাশী জমে উঠেছে নির্বাচনী মাঠ। ভান্ডারিয়ায় ৪নং ইকড়ি ইউপি নির্বাচনে জনগণের আস্থার প্রতীক এস এম এ আলীম  জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ গণঅধিকার পরিষদ পাবনা জেলা কমিটির অনুমোদন ‎গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয়স্বার্থ স্লোগানের সংগঠন “গণঅধিকার পরিষদ (জিওপি) পাবনা জেলা শাখা কমিটি ঘোষণা করা হয়। ‎ ফারাক্কা বাংলাদেশের মত ভারতের জন্যও অভিশাপে পরিনত হয়েছে : গোলাম মোস্তফা
বিজ্ঞাপন
★বইমেলা-২০২৬★ বইমেলার ২০২৬ উপলক্ষে আমাদের প্রস্তুতি বেশ ভালো, অনেকগুলো নতুন পাণ্ডুলিপির কাজও চলমান। সম্মানীত লেখকদের বলছি, আগামী বইমেলার জন্য লেখা প্রস্তুতের এখনই উপযুক্ত সময়। কেন বলছি? কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নির্ভুল সম্পাদনা, পাঠকপ্রিয় ও মানসম্মত বই প্রকাশের সুযোগ থাকে বেশি। তাই পাণ্ডুলিপি নির্বাচন ও প্রস্তুতের এখনি উপযুক্ত সময়। মনে রাখবেন, পাণ্ডুলিপি ২৫টি ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে একটি বই হয়। তাই মানমম্মত বই প্রকাশ করতে হলে যথেষ্ঠ সময়েরও প্রয়োজন। আগামী বইমেলায় সপ্তর্ষি প্রকাশন এর সাথে যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Shibu Chandra Ojha প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi ৩৭/১ খান প্লাজা, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০ ফোনঃ 01714225520/01712158340 হোয়াটস অ্যাপ -01318403248 ই-মেল:shibuvgco@gmail.com

দখলদার ইসরায়েল বিশ্ব শান্তির অন্তরায় : বাংলাদেশ ন্যাপ

  • সর্বশেষ আপডেট মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২৬৭ বার দেখা হয়েছে

ফিলিস্তিনের গাজা উপত্যকাসহ বিভিন্ন এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ অভিমত প্রকাশ করেছে যে, দখলদার ইসরায়েল বিশ্ব শান্তির অন্তরায়। ফিলিস্তিনের নির্যাতিত-নিপীড়িত মুসলমানদের ওপর ইসরাইলের আগ্রাসী হামলা বিশ্বমুসলিম উম্মাহ সহ শান্তিকামী মানুষের হৃদয়ে আঘাত হেনেছে। ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের দেশে দেশে শান্তিকামী মানুষের প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার বিকল্প নাই।

মঙ্গলবার (১০ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন।

তারা বলেন, হানাদার ইসরায়েলি বাহিনী বিগত ৭৫ বছর ধরে ফিলিস্তিনের জনগণের আবাসন ভূমি ও সমগ্র বিশ্বের মুসলমানদের দ্বিতীয় প্রধান পূণ্যভূমি মসজিদুল আকসা জবরদখল করে রেখেছে। এছাড়াও এই দীর্ঘ সময় ধরে ইসরায়েলিরা ফিলিস্তিনের মুসলমানদের উপর বর্বর গণহত্যা ও সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে।

নেতৃদ্বয় বলেন, স্বাধীনতাকামীদের দমনের নামে ইসরাইল প্রতিনিয়ত ফিলিস্তিনি শিশু-নারী ও বৃদ্ধ মানুষকে খুন করছে, নির্যাতন করছে। গত কয়েকদিনে জায়নবাদী ইসরায়েলি বাহিনী যেভাবে ফিলিস্তিনে বর্বরোচিত হামলা চালিয়েছে তা নজিরবিহীন। ফিলিস্তিনের নির্যাতিত-নিপীড়িত মুসলমানদের ওপর অবৈধ ইসরায়েলি সামরিক বাহিনীর এই আগ্রাসী হামলার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।

তারা আরো বলেন, কয়েক দশক ধরে দখলদার ইসরাইলীদের নির্মম অত্যাচারে ফুঁসছে ফিলিস্তিনের মুসলমানরা। এখন সেই নির্যাতিত মুসলমানরা ইহুদী রাষ্ট্র ইসরাইলের দম্ভকে চূর্ণবিচূর্ণ করে নিজেদের অধিকার আদায়ের সংগ্রামকে একটি স্মরণীয় পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে। এমতাবস্থায় মুসলিম বিশ্বকে একসাথে মুক্তিকামী ফিলিস্তিনীদের পাশে দাঁড়াতে হবে এবং প্রকৃত সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিত ইসরাইলের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

নেতৃদ্বয় বলেন, হামাসের আক্রমণের প্রতিক্রিয়ায় ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজাকে ‘নির্জন দ্বীপে’ পরিণত করার যে হুমকি দিয়েছে তা ফিলিস্তিনিদের উপর ইসরাইলের প্রতিহিংসাপরায়ণতার আরেকটি উদাহরণ। বস্তুত ইসরায়েলের ক্রমবর্ধমান অপরাধমূলক তৎপরতার বিপরীতে ফিলিস্তিনিরা আত্মরক্ষার অধিকার থেকে ইসরায়েলের ওপর আক্রমণ পরিচালিত করেছে। বস্তুত জাতিসংঘের উপর্যুপরি প্রস্তাবেরর পরও স্বাধীন ফিরিস্থিন রাষ্ট্র মেনে নিতে ইসরায়েলের অস্বীকার, আল-আকসা মসজিদে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর প্রহরায় ইহুদিদের অনুপ্রবেশ, ফিলিস্তিনিদের বাসভূমি থেকে উচ্ছেদ করে ইহুদি বসতিস্থাপন এই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করে রেখেছিল। সাম্প্রতিক আক্রমণ-পাল্টা আক্রমণের ঘটনা তারই পরিণতি।

তারা বলেন, বাংলাদেশ ন্যাপ সুস্পষ্ট ভাষায় বলতে চায়, স্বাধীন ফিলিস্থিন রাষ্ট্র গঠনই এ ধরনের আক্রমণ-প্রতি আক্রমণের ঘটনার একমাত্র সমাধান। এখনই ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে জাতিসঙ্ঘসহ সকল দেশকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশ সরকারকেও এ ব্যাপারে আনুষ্ঠানিক জোরালো নিন্দা ও প্রতিবাদ জানানোর অনুরোধ জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
©দৈনিক দক্ষিণবঙ্গনিউজ২৫.কম এর সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৩-২০২৫
❤️Design With Tamim Zarif