দিলরুবা জলি এর কবিতা-মানব তুমি পিপাসার্ত

দিলরুবা জলি এর কবিতা-মানব তুমি পিপাসার্ত

দিলরুবা জলি

কখনো ভীড় জমাও জ্ঞানের কাছে ,
কখনো ভীড় জমাও আত্মিক সাধনাতে ।
ভীড়তে যে তোমাকে হবেই –
চাইলেই তুমি পারো না পিছু হটতে ।

তোমার তৃষ্ণার্ত আত্মা তোমায় তাড়া করে বেড়াবে
তোমার অন্তঃপুরের পিপাসা মেটাতে ।
তোমার চিন্তা জাগরণ শক্তি
তোমায় পাড়ে ভীড় করাবে –
মনুষ্যত্বের স্তর ভারী করতে ।

সময় চলে যাবে ,সঙ্গী চলে যাবে –
থেকে যাবে তোমার আত্মসংশোধনের
পথযাএার গল্প।
কোথায় ছিলে তুমি ?
কোথায় গিয়ে আজো আটকে তুমি ?
কি শিখিয়েছে তোমার বিবেক তোমায় ?
তোমার আত্মশুদ্ধিতে তবে কেনো আজ
থমকে যাওয়া ফিরে ফিরে ?

   জানতে তোমাকে হবেই !
   ফিরতে তোমাকে হবেই !
 হোক জাতির মঙ্গলের জন্য 

হোক তোমার আত্মতৃপ্তির জন্য ।

তোমার তৃষ্ণার্ত আত্মা তোমায়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *