1. pszxbqua@oonmail.com : angelastine3 :
  2. ashelyculver@poochta.ru : ashelyculver8 :
  3. hthvlixr@mailkv.com : charlene45s :
  4. liubomir8745@gmail.com : creatanlije :
  5. sirazul2664@gmail.com : dakhinbongonews : দক্ষিণবঙ্গনিউজ ২৫.কম
  6. diarly@teml.net : diarly@teml.net :
  7. gisdosmh@mailkv.com : hassanrude7 :
  8. jordozognu@gufum.com : jordozognu :
  9. Nadiburipaji@gmail.com : Nadia :
  10. nola_partee@poochta.ru : nolapartee02 :
  11. pamalaisom@spacemaiil.ru : pamalaisom4 :
  12. patty_pokorny.8035@smass.store : pattypokorny7 :
  13. Shahneowanalam@gmail.com : Shahneowaj :
  14. Shahneowajalamkb@gmail.com : Shahneowajalam :
  15. shibuojha1997@gmail.com : shibu ojha :
  16. tara_benedict@poochta.ru : tarabenedict882 :
  17. vilma.ontiveros@poochta.ru : vilmaontiveros :
  18. fullermichaelsen980@kingsemails.com : wintermargin47 :
দুই বাংলার জনপ্রিয় কবি পরিতোষ ঘোষ এর কবিতা -অরুন্ধতীর চিঠি-১ - dakhinbongonews25
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
সরকারকে বাংলাদেশ ন্যাপ : জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহন করুন সংরক্ষিত মহিলা আসনে এমপি প্রত্যাশী বেগম রহিমা শিকদার জাতির উদ্দেশ্যে বিশেষ বার্তা: নতুন ভোরের ডাক। আড়িয়লে ধানের শীষ প্রতীকের প্রচারণায় নির্বাচনী গণসংযোগ নাটোর-৩ আসনে বিএনপির প্রার্থী বিজয়ী মুন্সীগঞ্জ-৩ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণতন্ত্র মঞ্চ মনোনীত প্রার্থী সাংবাদিক শেখ মো. শিমুল গনসংযোগ ব্যস্ত সময় পার করছেন। টঙ্গীবাড়িতে ধানের শীষের নির্বাচনী গণসংযোগ মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল হোসাইন। মুন্সীগঞ্জ -৩ আসনে বাগমামুদালী পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত।
বিজ্ঞাপন
★বইমেলা-২০২৬★ বইমেলার ২০২৬ উপলক্ষে আমাদের প্রস্তুতি বেশ ভালো, অনেকগুলো নতুন পাণ্ডুলিপির কাজও চলমান। সম্মানীত লেখকদের বলছি, আগামী বইমেলার জন্য লেখা প্রস্তুতের এখনই উপযুক্ত সময়। কেন বলছি? কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নির্ভুল সম্পাদনা, পাঠকপ্রিয় ও মানসম্মত বই প্রকাশের সুযোগ থাকে বেশি। তাই পাণ্ডুলিপি নির্বাচন ও প্রস্তুতের এখনি উপযুক্ত সময়। মনে রাখবেন, পাণ্ডুলিপি ২৫টি ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে একটি বই হয়। তাই মানমম্মত বই প্রকাশ করতে হলে যথেষ্ঠ সময়েরও প্রয়োজন। আগামী বইমেলায় সপ্তর্ষি প্রকাশন এর সাথে যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Shibu Chandra Ojha প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi ৩৭/১ খান প্লাজা, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০ ফোনঃ 01714225520/01712158340 হোয়াটস অ্যাপ -01318403248 ই-মেল:shibuvgco@gmail.com

দুই বাংলার জনপ্রিয় কবি পরিতোষ ঘোষ এর কবিতা -অরুন্ধতীর চিঠি-১

  • সর্বশেষ আপডেট শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২৭৬ বার দেখা হয়েছে

অরুন্ধতীর চিঠি-১

অনিরুদ্ধ,
তুমি আর চিঠি দিও না আমাকে—
এই শহরের লাল ডাকবাক্সগুলো
এখন কেবল ক্লান্ত স্মৃতির স্তম্ভ;
কখনো কখনো এক একটি ডাকবাক্স যেন
এক একটি জংধরা ডাস্টবিন।
যে কাগজে তোমার হাতের ছোঁয়া লেগে থাকত,
সেটি ছিল আমার উষ্ণতা মাপার যন্ত্র,
যেখানে প্রতিটি অক্ষরে কেঁপে উঠত
হৃদয়ের অলিন্দ নিলয়।

এখন সেসব ভাষা হারিয়ে গেছে।
মোবাইলের শীতল আলোতে
অক্ষরগুলো দিক হারিয়ে ফেলে।
ভালোবাসা একবার কেবল চোখে পড়তেই
হারিয়ে যায় স্ক্রল করা পর্দায়।
তোমার শেষ চিঠিটির তারিখে ধুলো জমেছে,
তবুও সেই নীল কালি এখনও প্রবাহিত হয়
আমার প্রতিটি ধমনীতে।

তুমি যদি কখনও স্বপ্নে ডাকো আমাকে—
আমি শুনব।
তুমি কিছু না বললেও মন্ত্রমুগ্ধের মতো পড়ে নেব
তোমার না লেখা চিঠি।
বৃষ্টির ফোঁটার মতো ভিজে যাব তোমার চিঠির অক্ষরে।
হাসনাহেনার মতো সুবাস ছড়াবে প্রতিটি উচ্চারণ।
তাই, কোন চিঠি নয়—
তোমার নীরবতার শান্ত দীঘিতে ডুব দিয়ে
আমি পান করে নেব বেঁচে থাকার অমৃতসুধা।

অনিরুদ্ধ’র চিঠি-১
পরিতোষ ঘোষ

অরুন্ধতী,
আমি জানি—
তোমার কাছে আমার চিঠি পৌঁছায় না আর,
তবুও প্রতিটি শব্দ লিখি—
তোমার নামের আকাশনীল কাগজে,
অদৃশ্য কালি দিয়ে।
এই শহর ডাকপিয়নের পায়ের শব্দ ভুলে গেছে,
তবুও আমি ভুলিনি
তোমার নিঃশব্দ বুদবুদে ভেসে থাকা
হৃদয়ের জানালা।

তুমি যে বলেছিলে—
“আর চিঠি লিখো না, আমি হারিয়ে যাবো,”
আমি সেটাকে মানতে পারিনি কখনও।
শেষ যে চিঠিটা পাঠিয়েছিলাম,
সেটা হয়তো পৌঁছায়নি তোমার বাড়ির ঠিকানায়।
কিন্তু পৌঁছেছিল তোমার প্রতীক্ষার জলে ভেজা নিঃশ্বাসের পাশে—
যেখানে তুমি বসে আছো শতবর্ষের পুরনো
এক কুয়াশাচ্ছন্ন বিকেলের সোনালি আলোয়।
আমার প্রতিটি চিঠি আজও ভেসে আছে
সময়ের শূন্যতায়, হলুদ পাতার ফাঁকে,
প্রভাতপাখির কলকাকলিতে, নদীর কলকল শব্দে,
আর নক্ষত্রের মিটমিট আলোয়।

খোলা আকাশের নীচে দাঁড়িয়ে
তুমি যদি কখনও তাকাও, দেখবে—
আমি ঠিক চিঠি লিখে যাচ্ছি অনন্তকাল ধরে।
আমার চিঠি কেবল ডাকবাক্সে যায় না,
সে তোমার নিঃশ্বাসের ভেতর দিয়ে হাঁটতে জানে।
যেদিন তুমি স্বপ্নে নিঃশব্দে উচ্চারণ করবে আমার নাম,
আমার চিঠি জেগে উঠবে
তোমার অব্যক্ত বাক্যের অন্ধকারে
একটি প্রদীপের মতো,
চিরকাল লেখার ছায়ায়,
তোমার নামের নীচে অম্লান স্বাক্ষর রেখে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
©দৈনিক দক্ষিণবঙ্গনিউজ২৫.কম এর সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৩-২০২৫
❤️Design With Tamim Zarif