নাটোর-৩ আসনে কাজী গোলাম মোর্শেদের গণসংযোগ: বিতরণ করলেন ৩১ দফার লিফলেট

নাটোর-৩ আসনে কাজী গোলাম মোর্শেদের গণসংযোগ: বিতরণ করলেন ৩১ দফার লিফলেট

 

সিনিয়র স্টাফ রিপোর্টার-আবুল বাশার:
​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও প্রচার-প্রচারণায় সক্রিয় হয়ে উঠেছেন প্রার্থীরা। এরই অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী, নাটোর-৩ (সিংড়া) আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সিংড়া উপজেলার হোলাইগাড়ী বাজারে গণসংযোগ করেন।

​এ সময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বার্তা সম্বলিত লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ করেন। সাধারণ মানুষ মনোযোগ দিয়ে লিফলেট গ্রহণ করেন এবং তাদের প্রত্যাশিত প্রার্থীকে স্বাগত জানান।
​গণসংযোগকালে অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ বিএনপি’র ঘোষিত ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন এবং জনগণকে আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের পক্ষে থাকার আহ্বান জানান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউর রহমান লেলিন, মোঃ উজ্জল, ৫ং চামারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ রাশিদুল ইসলাম, চামারী ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি সাজু, চামারী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ,বাহাদুরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে প্রিন্সিপাল শেখ রকিবুল ইসলাম, যুবদল সভাপতি মাসুদ-সহ ইউনিয়ন ও উপজেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনায় ও উপস্থাপনায় ছিলেন, হাতিয়ানদহ ইউনিয়ন বিএনপি’র প্রাক্তন সভাপতি, এবং পত্র ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব কায়ছার হায়দার হেলাল।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *