মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাব্বির মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলের দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাঁড়িতে উপস্থিত হলে প্রথমে তাকে ফুলেল শুভেচ্ছা জানান অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান। পরে গার্ড অফ অনারের মধ্যদিয়ে ফাঁড়ির বিভিন্ন সেবা কার্যক্রম ঘুরে দেন থানার কর্মকর্তারা। এসময় ফাঁড়ির বিভিন্ন সেরেস্তা পরিদর্শন করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাব্বির মাহমুদ চৌধুরী।

ফাঁিড়র কর্মকর্তারা আদালতের আদেশ সমূহ যথাযথ ভাবে প্রতি পালন করছে কিনা, পুলিশ ফাইল সমূহ ফৌজদারী কার্যবিধি অনুযায়ী যথাযথ ভাবে আদালতের নিকট উপস্থাপন হচ্ছে কিনা এ বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

এ সময় উপস্থিত ছিলেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশীকুর রহমান সহ থানার কর্মরত অন্যান্য পুলিশের সদস্যগণ।

বিষয়টি নিশ্চিত করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নেজারত বিভাগের নাজির মো. আবু হানিফ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *