নির্মলকুমার রায় এর কবিতা-প্রেম

নির্মলকুমার রায় এর কবিতা-প্রেম

প্রেম
“”””””””””””””””””””””””””””

যতটুকু ভিজেছ তুমি
ততটুকুই কবিতা। ততটুকুই প্রেম।
যতটুকু হেঁটেছ পথ
ততটুকুই ঠিকানা।
ততটুকুই হেমাদ্রি ও হেম।

যতদূর উড়ে পাখি
ততদূর আকাশ। ততদূর নীড়।
যতদূর বাঁধে ঘর, বসতি
ততদূর তুমি।
ততদূর পূজাসংখ্যা, আবির।

যতদূর তুমি ছিলে
ততদূর সৌরভ। ততদূর আমিও ছিলেম।
যতদুর চোখ যায়
ততদূর তুমি।
ততদূর তুমি ও প্রেম।

                -----------


ডাকবাংলো, তেতুলিয়া, পঞ্চগড়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *