ফিরে এসো
আমার মনে থেকে থেকে তোমার ছবি ভাসে
উতলা এই উদাস মনে তাইতো মনে আসে
অনেক দিনের পুরান কথা, ভুলতে পারি না যে।
তুমিই বল তোমার মনে আমার কি স্থান আছে?
মধুর মধুর মিস্টি কথায় জুড়ে ছিলাম প্রাণ
অভিমানের দগ্ধ জালে হল অবসান।
উবে গেল ভালবাসা, সকল আকুলতা।
এমনই কি ঠুনকো চালে বেঁধে ছিলাম বাসা?
ভেবে দেখ, কঠিন কি খুব আবার ফিরে আসা??

