মুন্সিগঞ্জে ডেলটা লাইফে বর্ষ সমাপনীর পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জে ডেলটা লাইফে বর্ষ সমাপনীর পরিকল্পনা সভা অনুষ্ঠিত

 ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের মুন্সিগঞ্জ সার্ভিস সেন্টারের উদ্যোগে সফলভাবে বর্ষ সমাপনীর পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) মুন্সিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের রিস্তা চাইনিজ রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। মুন্সিগঞ্জ সার্ভিস সেন্টারের ইনচার্জ ডিভিপি রহমত উল্লাহ দিদারের সভাপতিত্বে ও এজিএম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এফসিএমএ উত্তম কুমার সাধু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইভিপি ও একক বীমা বিভাগের প্রধান মোঃ ফরহাদ জলিল, সিনিয়র ম্যানেজার আক্তার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উন্নয়ন কর্মকর্তা ডিভিপি সামছুল আরেফিন সোহেল ডিজিএম আমজাদ হোসেন, রাসেল পোদ্দার । আরও উপস্থিত ছিলেন এজিএম আলমাছ বেপারীসহ বিভিন্ন ইউনিটের ইউনিট ম্যানেজার, মার্কেটিং অফিসার এবং মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা। সভায় বর্ষ সমাপনীর সার্বিক কার্যক্রম, নির্ধারিত লক্ষ্য অর্জনের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং কর্মদক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বক্তারা কোম্পানির টেকসই উন্নয়নের জন্য দলগত প্রচেষ্টা ও পেশাদারিত্বের গুরুত্ব তুলে ধরেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

 লিটন মাহমুদ, মুন্সিগঞ্জ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *