🌌 ডিভাইসে বন্দি জীবন 🌌
সকাতর চোখে দেখি-
ঝলমলে ডিজিটাল পর্দার মায়াজাল
কেমন করে নিঃশব্দে, ধীরে ধীরে
আমাদের সন্তানদের টেনে নিচ্ছে দূরে।
পরিবারের গল্পে ভরা সন্ধ্যা,
আর ছুটির দিনের নির্মল উচ্ছ্বাস—
সব ডাকাতি গেছে রঙ্গিলা বাক্সে ।
স্বজনের পরিচিত কণ্ঠস্বর
মিলিয়ে গেছে অচেনা বন্ধু তালিকার ভিড়ে!
উৎসবের রঙ মুছে গেছে
নিভে গেছে চোখের কৌতূহল
‘Night is still young’ প্রচারে-
চুরি গেছে রাতের জরুরি ঘুম
গল্পের বইয়ের নতুন কাগজের গন্ধ
আজ হারিয়ে গেছে নীল ধোঁয়াশায়!
অসহায় চেয়ে দেখি—
হাত বাড়িয়ে আঙুল ছুঁতে পারি না
অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে থাকে মধ্যখানে।
আমাদের সম্পর্কগুলো কেমন হয়ে ওঠে
মরুভূমির রাত্রির মতো শীতল!
Leave a Reply