বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল মুন্সীগঞ্জ জেলা শাখার প্রচার দলের আনুষ্ঠানিক অনুমোদনে প্রচার দলের মুন্সীগঞ্জ জেলা শাখার ৬০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার ১৭ই জানুয়ারি দুপুরে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি সভাপতি মাহফুজ কবির মুক্তা ও সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বজায় রাখা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং ভবিষ্যৎ আন্দোলন-কর্মসূচি বাস্তবায়নে সক্ষম নেতৃত্ব তৈরি করতেই মুন্সীগঞ্জ জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মোঃ রহমত উল্লাহ্ সভাপতি ও মোঃ জহির হোসেন জয় কে সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়াও কমিটিতে সিনিয়র সহ-সভাপতি শাহীন মোল্লা,সহ-সভাপতি ১নং আশরাফুজ্জামান বাবু, সহ-সভাপতি এম কাইয়ুম,সহ-সভাপতি নাজমুল হাসান মাঝী,সহ-সভাপতি মোঃ জহুরুল ইসলাম,সহ-সভাপতি হোসাইন মোহাম্মদ জাকির,সহ-সভাপতি মোহাম্মদ সোহাগ সাইফ ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে)পলাশ আহমেদ বাবু,যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রিফাত,যুগ্ম সাধারণ সম্পাদক , লোকমান খান,যুগ্ম সাধারণ সম্পাদক রাজ আহমেদ রাতুল,যুগ্ম সাধারণ সম্পাদক আর কে জাকির হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক সাজীবুল ইসলাম সজিব,যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ হোসেন রুদ্র,যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম বেপারী , সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক ও সহ-প্রচার সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অভিজ্ঞ ও ত্যাগী নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। জেলার নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নবগঠিত এ কমিটির নেতৃবৃন্দ দলীয় আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক নীতিমালা অনুসরণ করে মুন্সীগঞ্জ জেলা প্রচার দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে কার্যকর ভূমিকা রাখবেন।
Leave a Reply