প্রার্থনা
অন্তরে তুমি রয়েছো হে প্রভু
তুমি অন্তর্যামী ,
কখনো তোমায় ভুলে নাহি যাই
না ভুলো আমায় তুমি ।
কত পাপ তাপ করেছি জীবনে
ক্ষমা করো দীননাথ ,
যে পথে চলেছে
জ্ঞানী গুণীজন
করেছে জীবনপাত ।
সে পথে চালাও এ অভাগারে
সব ভুলগুলো দাও ক্ষমা করে ,
শেষ বিচারে তুমি পাশে থেকো
না চাহি কিছু আর ।
তুমি দয়াময় করুনা করে
মুছে দাও সব গ্লানি ,
নবীর সাফায়াত পাই যেন আমি
ওগো অন্তর্যামী ।
১৭ জানুয়ারি , ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার ।
লালবাগ ,ঢাকা ।
Leave a Reply