লক্ষ্মীরানী বর্মন এর কবিতা-মহা প্রত্যাবর্তন

লক্ষ্মীরানী বর্মন এর কবিতা-মহা প্রত্যাবর্তন

মহা প্রত্যাবর্তন

তুমি ফিরে এলে–
অতঃপর দুঃখ রা ফানুস হলো ১৭মে ২০২২
হঠাৎ পথের বুকে,
নির্মম যান্ত্রিক যান,
চক্র তোলে, আমার
সুকোমল অস্তিত্ব পিষ্ট,
ঝরে প্রানপ্রিয় প্রাণ!
অশনি সংকেত আসে–
জলোচ্ছ্বাস দুকূল ছাপিয়ে যায়
আমি ভেসে যাই—-
আমার জীবন্মৃত দেহ
চরে ঠেকে, শকুনি ঠুকরে ছিঁড়ে। ,
আকাশে ফনা তোলে,
বজ্রের চমকিত আগুন
পোড়ায়
নধর আদুরে দেহ।
শত লাঞ্ছন কালিতে কলংকিত
আমার ললিত লতানো বিথী।
ধর্ষিতা কন্যার পিতার
নরম লেবাসের মতো
আমি রক্তরঞ্জিত ।
বেদনা হত।

তখনি একাশি আসে!
দুঃখ রাতের সেই
তিমিরেই, পাই দ্রোহের
চিঠি।
রাতভর ঝরে বকুল।
টুপটাপ শিশির।
৩২ নম্বর বাড়ির ফটকে ঝুলে
সন্ত্রাস তালা! দস্যুরা লাগিয়ে দিয়েছে। দুঃখিনী রাজকন্যা
অবনত মুখি।

তোমার প্রত্যাবর্তন।
নিরুপায় দাঁড়িয়ে থাকা
ভঙ্গিমা, প্রদীপ্ত দুঃখ, সর্বস্ব হারানো স্মৃতির কাছে
আমার বেদনা শিমুল তন্তুজ,
বাতাসে উড়ে গেছে।
শতফানুসের মতো।

আমার দহন
অগ্নি শপথ-
-অসির ঝলক হলো!
আর তুমি —-
চিরপূর্নিমা চাঁদ হলে!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *