নিজেদের সাথে নিজেদের যুদ্ধ
মাহফুজ জোহা
আমরা যুদ্ধ করে পরাজিত হইনি
বিশ্বাস করো
সময়ের দিব্যি করে বলছি
শপথ ওই বুলেট কিংবা কলমের
কসম কবিতার প্রতিটি পঙক্তির
সম্মুখ সমরে আমাদের হারাবার কেউ ছিলো না
কোনোকালে
বরং হেরে গিয়েছি যুদ্ধের বহু আগেই
একে অপরের প্রকাশ্য শত্রু হয়ে গিয়ে
কামড়াকামড়ি করে নিজেরা নিজেদের সাথে
তখনো দামামা বাজেনি ঠিক
কিন্তু মনের ভেতর অনেক দূরের পথ
পারস্পরিক আস্থা-ভরসায়
আমাদের অবস্থান একবিন্দুতে ছিলো না কখনো
কোনো এক রহস্যময় শক্তি
চিন্তা-ভাবনায় কাছাকাছি আসতেই দেয় না।


https://shorturl.fm/vqE70
https://shorturl.fm/RjJjl