সংস্কার
সন্ত্রাস তার নাম বদল করে রেখেছে বিপ্লব
বিপ্লব এখন দাবড়ে বেড়ায় ৫৫,৫৯৮ বর্গমাইল।
সুজলা সুফলা দেশে বর্গীরা এসেছে পরিযায়ী বেশে।
কবি বুক চাপড়ে চাপড়ে লেখেন মনের খেদ…
লুটেরার দল উল্লাসে চালায় লুটপাট
সোনার দেশের সোনা এখন ডাকাতের ঘরে।
বোনেদের আর্ত চিৎকারে আকাশ ফেটে যায়
মাতৃভূমির সম্মান রক্ষাকারী এখন ধর্ষক বাহিনী।
বিদ্যালয়গুলো এখন বলাৎকারী ও খুনিদের দখলে
শিক্ষার্থীরা সকলে আতংক বন্দি।
আমার ভূখণ্ড দখল করেছে দৈত্য-দানব
যখন তখন জবাই হয় মানুষ পশুর মতো
মৃত্যু হয় পাথর নিক্ষেপে, কেউ বা মরে
সাপের মতো পিটুনিতে কেউ বা আগুনে।
আমাদের পা দুটি পেছনে,
সভ্যতা, ভব্যতা এখন জাদুঘরে।
https://shorturl.fm/Czzcm
https://shorturl.fm/v852z
https://shorturl.fm/ueRuw
https://shorturl.fm/oyPm2
https://shorturl.fm/2vYx1
https://shorturl.fm/p7Kwc