শ্যামল চন্দ্র কর্মকার এর কবিতা -ছি : এ আর রহমান

শ্যামল চন্দ্র কর্মকার এর কবিতা -ছি : এ আর রহমান

ছি : এ আর রহমান

এ আর রহমান
যিনি রাখেননি সুরের সম্মান
যখন বিকৃতি ঘটায় কোন কৃতিমান
অপ্রত্যাশিত অনাকাঙখিত সৃষ্টিতে
তখন তা কেবলি অপকর্ম বিব্রত অবধান
যেমন বিদ্রোহী কবির সাড়া জাগানো
‘কারার ঐ লৌহ কপাট’ সংগীতের
প্রতিষ্ঠিত সুরের বিচ্যুতির কান্ড ঘটিয়েছেন
ভারতের প্রখ্যাত সুরকার এ আর রহমান।

এটা শুধুই নয় পরিত্যজ্য
নিন্দনীয় এ নির্মান সংগীতের পরম্পরাকে
করবে প্রশ্নবিদ্ধ
বিশ্বের সংগীতের সৌন্দর্যপ্রিয় মানুষের মুখে
একটিই উচ্চারণ —
ছি: এ আর রহমান।
………………………………..
১১.১১.২০২৩

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *