সিনিয়র স্টাফ রিপোর্টার- আবুল বাসার:
নাটোরের সিংড়া হাতিয়ানদহ ইউনিয়নে বুদার বাজার বিএনপির অফিস কক্ষে ১৫ জানুয়ারি বৃহস্পতিবার, বিকেল ৫ঃ৩০ মিনিটে পরপর তিনবারের প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত:
সিংড়া হাতিয়ানদহ ইউনিয়ন বিএনপি’র প্রাক্তন সভাপতি ও চামারি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক অত্র অঞ্চলের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, জনপ্রিয়, রাজনৈতিক নেতা, গরিব অসহায়দের সহযোগিতায় অত্র অঞ্চলের শ্রেষ্ঠত্ব ব্যক্তি, বিএনপির একনিষ্ঠ যোগ্য ব্যক্তি জনাব মোঃ কায়ছার হায়দার হেলালের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিংড়া দমদমা পাইলট উচ্চ বিদ্যালয় এবং কলেজের অধ্যক্ষ সিংড়া আসনে সংসদ সদস্য বিএনপির মনোনীত প্রার্থী জনাব আনোয়ারুল ইসলাম আনু।
এ সময় অত্র অফিসের ভিতরে এবং বাহিরে বিএনপির সকল অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিশেষ দ্রষ্টব্য:
সভাপতি কায়ছার হায়দার হেলাল মিলাদ মাহফিল অনুষ্ঠানের পূর্ব মুহূর্তে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ের লক্ষে জনসাধারণের প্রতি আশাবাদ ব্যক্ত করে জোরালো সুন্দর একটি ভিডিও সাক্ষাৎকার প্রদান করেন।
Leave a Reply