কবি জহিরুল হাসনাইন ( মিঠু) এর কবিতা- প্রাণ পাখি-

কবি জহিরুল হাসনাইন ( মিঠু) এর কবিতা- প্রাণ পাখি-

যদি প্রাণ টাকে মাঝেমাঝে মেঘের কাছে নিতে পারতাম
বিমানে না চড়েই
বাসার বারান্দায় দাঁড়িয়েই
প্রাণ পাখিটাকে বুঝি আরো ভালোলাগতো তখন
অনেক বড় তাকে হতে হতো
আমার দেখার জন্য
আমার অত বড় প্রাণ টাকে তখন
মেঘের সাথে দেখতাম।

মেঘ তো উড়ে চলে
প্রাণ পাখিও বাহিরে এলে উড়ে
তাই আমার প্রাণ পাখিটাও তখন
মেঘের সাথে সাথে উড়তো।

প্রাণ পাখি তো কাছে থাকলেও উড়ে
আর মেঘের দেশে নিতে পারলে
নিশ্চয়ই আরো বেশি করে উড়তো
মেঘের সাথে সাথে,
জানিনা অত দূরে তাকে নেওয়া যাবে কিনা কোনদিন
আর নেওয়া গেলে অবশ্যই দেখা যাবে
অতটা বড় নিশ্চয়ই হবে তখন।

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *