কবি মাহবুবুল আলম এর কবিতা এই বাড়িটি সবার

কবি মাহবুবুল আলম এর কবিতা এই বাড়িটি সবার

এই বাড়িটি সবার ||

পাঁচ ফেব্রুয়ারি, ভাঙলো যারা বঙ্গবন্ধুর বাড়ি
তারাই ছিল দেশদ্রোহী, রাজাকার আনাড়ি
এই বাড়িটি ছিল যে দেশের, স্মৃতিযাদুঘর
তা ছিল বাংলাদেশের জন্মের আঁতুড়ঘর

এ ঘরেই জন্মেছিল, আমাদের বাংলাদেশ
তা নিয়ে যে সব বাঙালির গর্ব অনিঃশেষ

এ-বাড়ির ভীতিতে আছে রাজাকার আদবদর
তাই বাড়িটি ভাঙ্গতে তারা চালায় এক্সেভেটর
এ বাড়িটি থাকবে দেশের ইতিহাসের ধারায়
ভাঙলে বাড়ি ইতিহাস কী ভুলিয়ে দেওয়া যায়?

এ-বাড়িটি দাঁড়িয়ে যাবে আবার সগৌরবে
আকাশছোঁয়া এই বাড়িটি দেখবে আবার সবে

ফিরবে দিন ফিরবে আবার কালের ইতিহাস
এই বাড়িটিই প্রদোষকালে ফিরাবেই বিশ্বাস
আমরা সবে নিজের টাকায় গড়বো এই বাড়ি
সেইদিন বেশি নয় যে দেরি গড়বো তাড়াতাড়ি

স্মৃতি যাদুঘরের বাড়ি মনের শোকের মিনার
এ-বাড়ির ভিত্ উপড়ে ফেলে সাধ্য এমন কার?

ওরে পামরের জাত চোখ খুলে আজ দেখ তোরা
কী নিরবদ্রোহে পরম সৌন্দর্যে বাড়িটি আছে মোড়া
তোরা কী বুঝবি এ-বাড়ি নিয়ে কোটি প্রাণের আবেগ
কখনো পারবি না তোরা থামাতে, মানুষের স্রোতবেগ

এই ভাঙা বাড়ির কত তাকত বুঝবি না কোনোদিন
এই বাড়ির প্রতি ধূলিকণায় মিশে বঙ্গবন্ধুর ঋণ
[ কাব্যগ্রন্থ : এখানেই আমাদের বাড়ি ]

১৫ আগস্ট ২০০২৫
হ্যামট্রামিক মিশিগান USA

6 Comments

  1. অনলাইন হলেও পোর্টালটির গ্যাটআপ
    সুন্দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *