কবি আলাউদ্দীন শিকদারের কবিতা জাতির সর্বনাশ

কবি আলাউদ্দীন শিকদারের কবিতা জাতির সর্বনাশ

জাতির সর্বনাশ

আলাউদ্দীন শিকদার

বোবার নাম তর্কালঙ্কার অন্ধের পদ্মলোচন
শুদ্ধ জনের নরকের ভয়,পাপীর স্বর্গ ভ্রমণ,
নুলোয় মারে চড়থাপ্পড়,ল্যাংড়ায় মারে লাথি
সারমেয়রা খায় কলাগাছ, ময়লা চাখে হাতি,
চিৎ হয়ে শোয় কুঁজো ব্যাটা,বামুন চাঁদে যায়
উইপোকা’র হচ্ছে বিয়ে,পিপড়ে ঢোল বাজায়,
ফোকলায় খায় পান সুপারী, বধির গায় গান
পশুপাখির বিবস্ত্র দরশনে ন্যাংটার যায় মান,
নাপিত ধোপা উজির নাজির,মুচি সেনাপতি
সূফী সাধক নারঘাতক আর জল্লাদ মহামতি,
নাস্তিক শুনায় ধর্ম বাণী,মেথর বিলায় আতর
পেঁচায় করে রাজ্য শাসন, লক্ষ্মী ঘুমে কাতর,
চারপেয় খায় কোর্মা পোলাও,দুপেয়োরা ঘাস
সকল শুনে অধম ভনে এ যে জাতির সর্বনাশ,


তারিখঃ- ০৮/০৮/২০২৩,মঙ্গলবার।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *