কবি সাইদুজ্জামান এর চতুর্দশপদী কবিতা

কবি সাইদুজ্জামান এর চতুর্দশপদী কবিতা

চতুর্দশপদী কবিতা
১৩/৩০০

  • সাইদুজ্জামান

জ্বলজ্বলে আলিঙ্গনে / জন্মদিন এসেছে আবার

একটি কালের জন্ম / সঙ্গে এনেছে কাঙ্খিত ক্ষণ

জীবনের এ সিম্ফোনি / নীল সব আকাশে আমার

আমাদের পৃথিবীতে / মেলিছে ডানা প্রাণ ও মন।

মোমের বাতিরা সব / উজ্জ্বলতা দিচ্ছে নয় অল্প

খুব যত্নসহকারে / গিয়েছে সাজানো এক কেক

শিখা প্রতি এক বর্ষ / আনন্দ ও বেদনার গল্প

হাসিরাশি প্রতিধ্বনি/ সবেতেই জন্মে স্বপ্ন এক।

ক্ষণগুলো দিনগুলো / মিলেমিশে সৃষ্ট এ-ভ্রমণ

বয়স হতে বয়সে / সরলতা আর বিজ্ঞতায়

স্মৃতির ভেতর জমা / যাহা করেছে চিত্ত হরণ

চলে যাওয়া বৎসর / নতুন এক পাতা উল্টায়।

সুতরাং এইবার / আসুন এই হোক কামনা

হৃদয়ে থাকুক গান/ কেবল এই হোক বাসনা।

টরন্টো ১২ই আগস্ট ২০২৩

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *