“ট্রেনের বাঁশি ”
তারিখঃ ১২/০৯/২০২৪
হয়তো কাটবে ঘোর
হঠাৎ আলোর মত
এক অপার বিষ্ময়ে
আসবে নতুন ভোর।
তুমি ছাড়া শুধু
গহীন অন্ধকার দেখি
আর অচেতন শুয়ে থাকা।
মাঝে মাঝে তাই
বিষন্ন ছাদে ঠাঁই দাঁড়িয়ে থাকি
শুধু শুন্য বৃত্ত আঁকা।
অলখে আঘাত পেতে পেতে আমি
শুধু তোমারই সঙ্গীত গায়
ফিরে আসো তুমি খুব তাড়াতাড়ি
শুধু তোমারই ভালোবাসা চাই।
চলে যাওয়া তোমার আর কিছু নয়
তোমাকে ফেরানোর-
আকুতিমাখা আমার গান।
তোমার সুদীর্ঘ যাওয়ার শেষ হবে কবে
কখন আমি শোনাবো কবিতা
আর ভাঙাবো তোমার অভিমান।
কখন শুনবো তোমার ট্রেনের শব্দ
স্টেশনে আছি বসে
তোমার ট্রেনের শব্দ পেলেই
তোমাকে নিয়ে হাসবো আমি
হারিয়ে যাবো আমরা হেসে হেসে।
Leave a Reply