1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. info239@noreply0.com : aidanowen52044 :
  3. pszxbqua@oonmail.com : angelastine3 :
  4. ashelyculver@poochta.ru : ashelyculver8 :
  5. hthvlixr@mailkv.com : charlene45s :
  6. liubomir8745@gmail.com : creatanlije :
  7. sirazul2664@gmail.com : dakhinbongonews : দক্ষিণবঙ্গনিউজ ২৫.কম
  8. diarly@teml.net : diarly@teml.net :
  9. gisdosmh@mailkv.com : hassanrude7 :
  10. jordozognu@gufum.com : jordozognu :
  11. Nadiburipaji@gmail.com : Nadia :
  12. nola_partee@poochta.ru : nolapartee02 :
  13. pamalaisom@spacemaiil.ru : pamalaisom4 :
  14. patty_pokorny.8035@smass.store : pattypokorny7 :
  15. Shahneowanalam@gmail.com : Shahneowaj :
  16. Shahneowajalamkb@gmail.com : Shahneowajalam :
  17. shibuojha1997@gmail.com : shibu ojha :
  18. tara_benedict@poochta.ru : tarabenedict882 :
  19. vilma.ontiveros@poochta.ru : vilmaontiveros :
  20. fullermichaelsen980@kingsemails.com : wintermargin47 :
কলাম: ছাত্রের রক্তে রঞ্জিত রাজধানী: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের বর্বর হামলা ও রাষ্ট্রীয় প্রতিশ্রুতির ভাঙন। - dakhinbongonews25
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
গ্যাস সংকট স্বাভাবিক করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন করুন – : সরকারকে বাংলাদেশ ন্যাপ সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের নানা অপকর্ম ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মুন্সীগঞ্জে নিজ এলাকায় জুমার নামাজ শেষে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মাহবুব উল আলম স্বপন। ভারতের দিল্লিতে ছাত্র জনতার আন্দোলনে ভারতীয় পুলিশের বর্বর আক্রমণ ও আন্দোলন কারীদের গ্রেফতারের তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে ছাত্র জনতার আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি বিপ্লবী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির। ধাওয়া ইউনিয়নে বিএনপি র একাধিক মনোনয়ন প্রত্যাশী জমে উঠেছে নির্বাচনী মাঠ। ভান্ডারিয়ায় ৪নং ইকড়ি ইউপি নির্বাচনে জনগণের আস্থার প্রতীক এস এম এ আলীম  জনস্বার্থে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন : বাংলাদেশ ন্যাপ গণঅধিকার পরিষদ পাবনা জেলা কমিটির অনুমোদন ‎গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয়স্বার্থ স্লোগানের সংগঠন “গণঅধিকার পরিষদ (জিওপি) পাবনা জেলা শাখা কমিটি ঘোষণা করা হয়। ‎ ফারাক্কা বাংলাদেশের মত ভারতের জন্যও অভিশাপে পরিনত হয়েছে : গোলাম মোস্তফা আসন্ন রামপাল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হবেন মোহাম্মদ হোসেন পুস্তি
বিজ্ঞাপন
★বইমেলা-২০২৬★ বইমেলার ২০২৬ উপলক্ষে আমাদের প্রস্তুতি বেশ ভালো, অনেকগুলো নতুন পাণ্ডুলিপির কাজও চলমান। সম্মানীত লেখকদের বলছি, আগামী বইমেলার জন্য লেখা প্রস্তুতের এখনই উপযুক্ত সময়। কেন বলছি? কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নির্ভুল সম্পাদনা, পাঠকপ্রিয় ও মানসম্মত বই প্রকাশের সুযোগ থাকে বেশি। তাই পাণ্ডুলিপি নির্বাচন ও প্রস্তুতের এখনি উপযুক্ত সময়। মনে রাখবেন, পাণ্ডুলিপি ২৫টি ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে একটি বই হয়। তাই মানমম্মত বই প্রকাশ করতে হলে যথেষ্ঠ সময়েরও প্রয়োজন। আগামী বইমেলায় সপ্তর্ষি প্রকাশন এর সাথে যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Shibu Chandra Ojha প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi ৩৭/১ খান প্লাজা, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০ ফোনঃ 01714225520/01712158340 হোয়াটস অ্যাপ -01318403248 ই-মেল:shibuvgco@gmail.com

কলাম: ছাত্রের রক্তে রঞ্জিত রাজধানী: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের বর্বর হামলা ও রাষ্ট্রীয় প্রতিশ্রুতির ভাঙন।

  • সর্বশেষ আপডেট বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১১৩ বার দেখা হয়েছে

১৪ মে, ২০২৫। ইতিহাসের পাতায় আরও একটি কালো দিন যুক্ত হলো। ঢাকার রাজপথে রাষ্ট্রের প্রতিশ্রুতি রক্ষার দাবি নিয়ে বের হওয়া নিরস্ত্র ছাত্র-শিক্ষকদের ওপর যে নারকীয় হামলা চালানো হলো, তা কেবল গণতন্ত্রের মুখে চপেটাঘাত নয়— এটি রাষ্ট্রীয় সন্ত্রাসের নগ্ন বহিঃপ্রকাশ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আবাসন সংকটের কথা বলে আসছে। প্রশাসনিক উদাসীনতা, প্রতিশ্রুতির ফাঁকা বুলি, আর কর্তাব্যক্তিদের ক্ষমতাবান বিমুখতার কারণে শিক্ষার্থীদের জীবনে প্রতিদিনই সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। আজ তারা সেই ন্যায্য দাবির বাস্তবায়ন চেয়েছিল, মুখোমুখি হয়েছিল ক্ষমতার ভ্রুকুটি ও লাঠির বর্বরতা।

আজকের পদযাত্রা ছিল শান্তিপূর্ণ। কিন্তু তাতে বর্ষিত হলো পুলিশের জলকামানের গরম জল, ফাটানো হলো সাউন্ড গ্রেনেড, নিক্ষিপ্ত হলো টিয়ার গ্যাস আর শিক্ষার্থীদের শরীরে পড়লো লাঠির আঘাত। আহত হলেন অনেক ছাত্র, এমনকি শিক্ষকরাও। ছাত্রদের রক্ত রাজপথে গড়িয়ে পড়লো— এক অশুভ বার্তার মতো, যে রাষ্ট্র তার ভবিষ্যৎ প্রজন্মের কণ্ঠরোধে এতটাই নির্লজ্জ।

এ হামলার তীব্র নিন্দা জানাই। আমরা জানাই প্রতিবাদ। এ বর্বরতা শুধু পুলিশ বাহিনীর নয়, এ হল সেই রাষ্ট্রযন্ত্রের, যারা প্রতিশ্রুতি দেয় কিন্তু রক্ষা করে না; যারা শিক্ষার অধিকার বলে মুখে বুলি আউড়ে রাজপথে ছাত্র পেটায়।

দাবি জানাই— অবিলম্বে হামলাকারী পুলিশ সদস্যদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ শুধু নিজেদের জন্য লড়েনি, লড়েছে গোটা দেশের শিক্ষা-প্রত্যাশী তরুণদের জন্য। তাদের এই সংগ্রাম কোনো হামলা দিয়ে দমন করা যাবে না।

এই রাষ্ট্র হয় শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে, নয়তো ইতিহাসের দায় মাথায় নিয়ে একদিন মুখ থুবড়ে পড়বে।

রুদ্রনীল
সদস্য কেন্দ্রীয় কমিটি
বিপ্লবী ছাত্র আন্দোলন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
©দৈনিক দক্ষিণবঙ্গনিউজ২৫.কম এর সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৩-২০২৫
❤️Design With Tamim Zarif