1. pszxbqua@oonmail.com : angelastine3 :
  2. ashelyculver@poochta.ru : ashelyculver8 :
  3. hthvlixr@mailkv.com : charlene45s :
  4. liubomir8745@gmail.com : creatanlije :
  5. sirazul2664@gmail.com : dakhinbongonews : দক্ষিণবঙ্গনিউজ ২৫.কম
  6. diarly@teml.net : diarly@teml.net :
  7. gisdosmh@mailkv.com : hassanrude7 :
  8. jordozognu@gufum.com : jordozognu :
  9. Nadiburipaji@gmail.com : Nadia :
  10. nola_partee@poochta.ru : nolapartee02 :
  11. pamalaisom@spacemaiil.ru : pamalaisom4 :
  12. patty_pokorny.8035@smass.store : pattypokorny7 :
  13. Shahneowanalam@gmail.com : Shahneowaj :
  14. Shahneowajalamkb@gmail.com : Shahneowajalam :
  15. shibuojha1997@gmail.com : shibu ojha :
  16. tara_benedict@poochta.ru : tarabenedict882 :
  17. vilma.ontiveros@poochta.ru : vilmaontiveros :
  18. fullermichaelsen980@kingsemails.com : wintermargin47 :
লেখিকা আলেয়া আরমিন আলো এর-কবিতা :দিন কেটেই যায় - dakhinbongonews25
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
আসন্ন রামপাল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হবেন মোহাম্মদ হোসেন পুস্তি সরিকল ইউনিয়নকে আদর্শ ইউপিতে রুপান্তর করতে চেয়ারম্যান হতে চান মিরন ৫ নং ধাওয়া ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে ছাএনেতা মোহাম্মদ সম্রাট সিকদার। ৫ নং ধাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও তরুণ সংগঠক মোহাম্মদ সম্রাট সিকদার  ইকড়ি ইউনিয়নে পরিবর্তনের বার্তা নিয়ে, আলোচনায় শীর্ষে এস.এম.এ আলীম সরকারকে বাংলাদেশ ন্যাপ : জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহন করুন সংরক্ষিত মহিলা আসনে এমপি প্রত্যাশী বেগম রহিমা শিকদার জাতির উদ্দেশ্যে বিশেষ বার্তা: নতুন ভোরের ডাক। আড়িয়লে ধানের শীষ প্রতীকের প্রচারণায় নির্বাচনী গণসংযোগ নাটোর-৩ আসনে বিএনপির প্রার্থী বিজয়ী
বিজ্ঞাপন
★বইমেলা-২০২৬★ বইমেলার ২০২৬ উপলক্ষে আমাদের প্রস্তুতি বেশ ভালো, অনেকগুলো নতুন পাণ্ডুলিপির কাজও চলমান। সম্মানীত লেখকদের বলছি, আগামী বইমেলার জন্য লেখা প্রস্তুতের এখনই উপযুক্ত সময়। কেন বলছি? কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নির্ভুল সম্পাদনা, পাঠকপ্রিয় ও মানসম্মত বই প্রকাশের সুযোগ থাকে বেশি। তাই পাণ্ডুলিপি নির্বাচন ও প্রস্তুতের এখনি উপযুক্ত সময়। মনে রাখবেন, পাণ্ডুলিপি ২৫টি ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে একটি বই হয়। তাই মানমম্মত বই প্রকাশ করতে হলে যথেষ্ঠ সময়েরও প্রয়োজন। আগামী বইমেলায় সপ্তর্ষি প্রকাশন এর সাথে যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Shibu Chandra Ojha প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi ৩৭/১ খান প্লাজা, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০ ফোনঃ 01714225520/01712158340 হোয়াটস অ্যাপ -01318403248 ই-মেল:shibuvgco@gmail.com

লেখিকা আলেয়া আরমিন আলো এর-কবিতা :দিন কেটেই যায়

  • সর্বশেষ আপডেট শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২২ বার দেখা হয়েছে

দিন কেটেই যায়

এখন বুঝি শিউলি ফোটার দিন!
কদমের দিন কী গত হয়ে গেছে…?
তাই বুঝি ভ্যাপসা গরমে ভাদ্রের লু হাওয়া
ঘর্মাক্ত শরীর কেবলই ছুঁয়ে ছুঁয়ে বয়ে যায়!
হয়ত বিলের জলেও এখন বাটার টান পড়েছে
বকের সারি শালুক পাতার উপর বসে
বিমুগ্ধতায় প্রকৃতি দেখে…
রোদের তাপেও পলি মিশ্রিত উর্বর কাদামাটিতে
তিরতির করে বেড়ে চলেছে হয়ত কলমিলতার ডগা
পাট পঁচা ঘ্রাণ মিশে আছে গাঁয়ের পথেঘাটে
নদীর দুধারের কাশফুলের উপরে নদীর মতোই
ঢেউ তোলে খেলা করে বয়ে যায় শরতের বাতাস।
ছেঁড়া ছেঁড়া দুরন্ত পেঁজাতুলো মেঘেরাও
হয়ত সফেদ আঁচল বিছিয়েছে নীলাকাশে।
কি জানি…!
আজকাল বর্ষা, শরৎ কিংবা বসন্ত…
তেমন করে তোলপাড়ে জানান দেয় না আর
মনে কিংবা নয়নে,
হৃদয়ের আবেগ অনুভূতিরাও এখন মৃতপ্রায়!
বিবশ বদনে বিদীর্ণচিত্তে বিমূর্ত হয়েই
বেঁচে থাকার তাগিদে সময়ের পথে হাঁটি পথিক মনে।
সকাল গড়িয়ে দুপুর আর দুপুর পেরিয়ে বিকেল,
বিকেলের পিঠে গোধূলির দহনবেলার অনলের স্পর্শে
টুপ করেই আঁধার ঘনিয়ে নিয়ন আলোর শহরে
কোলাহলময় সন্ধ্যা নামে।
নৈশপ্রহরীর হুইসেলে দীর্ঘ হয় রাতের নৈঃশব্দ্য!
এমনি করে সুখে অ-সুখে দিন কেটেই যায়
ঋতুর পরে পুনরায় নতুন ঋতু আগমনের পরিক্রমায়।

শেয়ার করুন

2 responses to “লেখিকা আলেয়া আরমিন আলো এর-কবিতা :দিন কেটেই যায়”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
©দৈনিক দক্ষিণবঙ্গনিউজ২৫.কম এর সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৩-২০২৫
❤️Design With Tamim Zarif