কবি মোঃ সাইফুদ্দিন গিয়াস এর কবিতা-আপণ-পর
Oplus_131072

কবি মোঃ সাইফুদ্দিন গিয়াস এর কবিতা-আপণ-পর

আপণ-পর

আগের মতো ভাদ্রা জাম দেখিনাতো আর,
বেতের ঝাড় আর বেতফল খুজে পাওয়া ভার।

ডাহুকেরা ডাকেনা আর জঙ্গল-ঝোপের ধারে,
মাছরাঙা আর বাঁধেনা বাসা দক্ষিন পুকুর পাড়ে।

বাড়ি বাড়ি কুটিয়ালি হারিয়েছে মহাকালে
ধানভানা কল অকেজো আজ মটরের আবডালে।

বিয়ের গেট আর সাজেনা আজ কলাগাছ দিয়ে
বরযাত্রী আর করেনা যাত্রা নৌকা,ট্রলার নিয়ে।

দোকানে আর যায়না পাওয়া নাবিস্কো চকলেট,
বিয়ের বাজারে বেমানান আজ জনপ্রিয় জগসেট।

গ্রামে আর যায়না দেখা টিনের কাছারি ঘর,
পরকে মোরা আপন করেছি,আপণ করেছি পর।

8 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *