লেখিকা আছিয়া জামান এর লেখা”কবিতা :-পথ চলতে

লেখিকা আছিয়া জামান এর লেখা”কবিতা :-পথ চলতে

পথ চলতে
————–
জীবনের পথে চলতে চলতে
হঠাৎ যদি কখনও
চকিতে দেখা হয় তোমার সঙ্গে।

তখনও কি তুমি এমনি করে
মুখ ফিরিয়ে থাকবে
হে আমার প্রিয়
ক্ষণিকের জন্যও কি চাইবে না
আমার এ মুখ পানে?

না চাইলেও তোমায় আমি
কোনো ভাবেই বিরক্ত বা বিব্রত করবো না।
শুধু মোর অন্তরের অন্তঃস্থলের
আবেগ ঘন ভালোবাসা ও
শুভেচ্ছাটুকু গ্রহণ করো।

8 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *