লেখিকা নাজরিন আরা লেখা কবিতা:-একটি প্রেমের কবিতা

লেখিকা নাজরিন আরা লেখা কবিতা:-একটি প্রেমের কবিতা

একটি প্রেমের কবিতা

একজন যখন হারায় অন্য জনকে কাঁদায়।
চলে যেতে যেতে রেখে যায় পথে
শিউলী বকুল মালা
সে মালা কুড়িয়ে বুকে জড়িয়ে
কাঁদে কুসুমিত সেই বালা।
হৃদয় মাঝে থেকে যায় চিরচেনা সেই মুখ
দেহ মরে যায় প্রেম মরে না এই তো পরম সুখ।

ষঢ় ঋতুর মত সে আসে ফিরে বারে বারে
আসে জ‍্যোস্না আলোতে পূর্ণিমা রাতে।
দখিনা বাতাসে স্পর্শ বুলিয়ে।
ভালোবাসা সে তো আকাশের মত
সীমার মাঝে অসীম
আমার আকাশ হয়েছিল সে একদিন

12 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *