আব্দুল অদুদ চৌধুরী এর কবিতা-খোঁপাতে শোভা পায়

আব্দুল অদুদ চৌধুরী এর কবিতা-খোঁপাতে শোভা পায়

খোঁপাতে শোভা পায়
আব্দুল অদুদ চৌধুরী,

সৌদি আরব মক্কাহ।

ফুল এনেছি গো তোমার জন্য
দেবো তোমায় উপহার;
তুমি আমার ভালোবাসা গো
মোর সকল কিছু তোমার।

গহীন কাননে আমি গিয়েছি
সুন্দর ফুল খুঁজতে;
অপলক দৃষ্টিতে আকর্ষণ
করে তুমি যদি বুঝতে।

আমি সুগন্ধি ফুল এনেছি গো
পরিয়ে দেবো ঐ খোঁপায়;
সুন্দর ফুল কেবল তোমার
খোঁপাতে শোভা পায়।

তাজা ফুলের সু গন্ধে তোমার
মন হবে গো ভালো;
আমার মনের অন্ধকার ঘরে
জ্বলে উঠবে আলো।

কতো ফুল বনে ফোটে গো
সব ফুলে হয়না সুগন্ধি;
কতো মানুষ আছে দুনিয়ায়
হৃদয়টা করে না বন্দি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *