ফারজানা আকঞ্জি মিশু এর কবিতা-একটুকরো মিষ্টি প্রেমের গল্প

ফারজানা আকঞ্জি মিশু এর কবিতা-একটুকরো মিষ্টি প্রেমের গল্প

প্রচন্ড তাপদাহে পুড়ছে আমার শহর,
তোমার শহরেও কি সূর্য তার প্রকোপ ছড়াচ্ছে
ভীষণভাবে??
যেভাবে আমার ভেতরটা পুড়ছে
তোমায় কাছে না পাওয়ার বেদনায়।
তাই মাঝে মাঝে ভীষণ ভাবে কল্পনা বিলাসী
এই আমি চোখ বন্ধ করে
মনে মনে ভেবে নেই,
তুমি আছো আমার পাশেই‌ ছায়া হয়ে,
এখনই হাত টা ধরে বলবে
এসে গেছি প্রিয় আজ তোমার ই শহরে
তোমায় শীতল পরশে ভাসিয়ে দিতে।
দেহমন জুড়িয়ে যাবে যে আমার
তোমাকে একবার চোখে দেখে।
হয়তো আনন্দের কয়েক ফোঁটা অশ্রু
গড়িয়ে পরবে নিজেরই অজান্তে,
কতটা ভালোলাগার আবেশে ভেসে যাব আমি
পারবো না কোনোদিনই তোমায় বোঝাতে।
আমার শহরে তুমি আসবে যখন
ছায়া হয়ে,
ঝুম বৃষ্টি হয়ে,
ঝিরঝির মিষ্টি প্রেমের বাতাস হয়ে,
তৈরি হবে মিষ্টি প্রেমের একটুকরো গল্প।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *