1. pszxbqua@oonmail.com : angelastine3 :
  2. ashelyculver@poochta.ru : ashelyculver8 :
  3. hthvlixr@mailkv.com : charlene45s :
  4. liubomir8745@gmail.com : creatanlije :
  5. sirazul2664@gmail.com : dakhinbongonews : দক্ষিণবঙ্গনিউজ ২৫.কম
  6. diarly@teml.net : diarly@teml.net :
  7. gisdosmh@mailkv.com : hassanrude7 :
  8. jordozognu@gufum.com : jordozognu :
  9. Nadiburipaji@gmail.com : Nadia :
  10. nola_partee@poochta.ru : nolapartee02 :
  11. pamalaisom@spacemaiil.ru : pamalaisom4 :
  12. patty_pokorny.8035@smass.store : pattypokorny7 :
  13. Shahneowanalam@gmail.com : Shahneowaj :
  14. Shahneowajalamkb@gmail.com : Shahneowajalam :
  15. shibuojha1997@gmail.com : shibu ojha :
  16. tara_benedict@poochta.ru : tarabenedict882 :
  17. vilma.ontiveros@poochta.ru : vilmaontiveros :
  18. fullermichaelsen980@kingsemails.com : wintermargin47 :
ইরানে ইঙ্গ-মার্কিন হামলা বিশ্ব শান্তির জন্য হুমকি : বাংলাদেশ ন্যাপ - dakhinbongonews25
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে দেয়া আত্মঘাতি : বাংলাদেশ ন্যাপ বাংলাদেশ ন্যাপ’র প্রতিবাদ ‘অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা’ ও ‘মূল্য নির্ধারণ পদ্ধতি’ বাতিল সরকারের গণবিরোধী সিদ্ধান্ত সংরক্ষিত মহিলা আসনে এমপি প্রত্যাশী বেগম রহিমা শিকদার জাতির উদ্দেশ্যে বিশেষ বার্তা: নতুন ভোরের ডাক। আড়িয়লে ধানের শীষ প্রতীকের প্রচারণায় নির্বাচনী গণসংযোগ নাটোর-৩ আসনে বিএনপির প্রার্থী বিজয়ী মুন্সীগঞ্জ-৩ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণতন্ত্র মঞ্চ মনোনীত প্রার্থী সাংবাদিক শেখ মো. শিমুল গনসংযোগ ব্যস্ত সময় পার করছেন। টঙ্গীবাড়িতে ধানের শীষের নির্বাচনী গণসংযোগ মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল হোসাইন।
বিজ্ঞাপন
★বইমেলা-২০২৬★ বইমেলার ২০২৬ উপলক্ষে আমাদের প্রস্তুতি বেশ ভালো, অনেকগুলো নতুন পাণ্ডুলিপির কাজও চলমান। সম্মানীত লেখকদের বলছি, আগামী বইমেলার জন্য লেখা প্রস্তুতের এখনই উপযুক্ত সময়। কেন বলছি? কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নির্ভুল সম্পাদনা, পাঠকপ্রিয় ও মানসম্মত বই প্রকাশের সুযোগ থাকে বেশি। তাই পাণ্ডুলিপি নির্বাচন ও প্রস্তুতের এখনি উপযুক্ত সময়। মনে রাখবেন, পাণ্ডুলিপি ২৫টি ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে একটি বই হয়। তাই মানমম্মত বই প্রকাশ করতে হলে যথেষ্ঠ সময়েরও প্রয়োজন। আগামী বইমেলায় সপ্তর্ষি প্রকাশন এর সাথে যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Shibu Chandra Ojha প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi ৩৭/১ খান প্লাজা, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০ ফোনঃ 01714225520/01712158340 হোয়াটস অ্যাপ -01318403248 ই-মেল:shibuvgco@gmail.com

ইরানে ইঙ্গ-মার্কিন হামলা বিশ্ব শান্তির জন্য হুমকি : বাংলাদেশ ন্যাপ

  • সর্বশেষ আপডেট রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৯৩ বার দেখা হয়েছে

ইরানের সার্বভৌম ভূখণ্ডে চলমান ইঙ্গ-মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং বিশ্ব শান্তির জন্য হুমকি বলে অভিমত প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি – বাংলাদেশ ন্যাপ।

ইরানের উপর এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে দলটির শীর্ষ নেতৃত্ব।

রবিবার (১ মার্চ ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া এমন মন্তব্য করেন।

নেতৃদ্বয় বলেন, ইরানের বিরুদ্ধে এ ধরনের আগ্রাসী পদক্ষেপ শান্তি কাম্য মানুষের নিকট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের সামরিক হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বৃদ্ধি করে  বিশ্বশান্তির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করবে।

তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এই হামলার মধ্য দিয়ে অবৈধ রাষ্ট্র ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী চরিত্রের আবারও বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এ ধরনের আগ্রাসী পদক্ষেপ বিশ্বশান্তির জন্য হুমকি এবং তা সমগ্র মধ্যপ্রাচ্যসহ বিশ্বকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে।

নেতৃদ্বয় জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলের এহেন সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে আগ্রাসী ইসরায়েলের ঔদ্ধত্যপূর্ণ আচরণের তীব্র জবাব দিতে বিশ্ব নেতৃবৃন্দকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

তারা বলেন, সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমেই যেকোনো সংকটের স্থায়ী সমাধান সম্ভব। সকল পক্ষকেই মনে রাখতে হবে যে, শক্তি প্রদর্শন ও যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়; বরং তা নিরীহ মানুষের জীবন ও সম্পদের অপূরণীয় ক্ষতি ডেকে আনে।
অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি শাহাদাত বরন করায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার এবং ইরানের জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে নেতৃদ্বয় বলেন, তাঁর এই পবিত্র শাহাদাতের পরও যদি মুসলিম বিশ্ব নিজেদের মধ্যে ঐক্য গড়ে ইঙ্গ-মার্কিন অশুভ শক্তির আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারে তাহলে সামনে আরও কঠিন মাশুল গুনতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
©দৈনিক দক্ষিণবঙ্গনিউজ২৫.কম এর সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৩-২০২৫
❤️Design With Tamim Zarif