1. pszxbqua@oonmail.com : angelastine3 :
  2. ashelyculver@poochta.ru : ashelyculver8 :
  3. hthvlixr@mailkv.com : charlene45s :
  4. liubomir8745@gmail.com : creatanlije :
  5. sirazul2664@gmail.com : dakhinbongonews : দক্ষিণবঙ্গনিউজ ২৫.কম
  6. diarly@teml.net : diarly@teml.net :
  7. gisdosmh@mailkv.com : hassanrude7 :
  8. jordozognu@gufum.com : jordozognu :
  9. Nadiburipaji@gmail.com : Nadia :
  10. nola_partee@poochta.ru : nolapartee02 :
  11. pamalaisom@spacemaiil.ru : pamalaisom4 :
  12. patty_pokorny.8035@smass.store : pattypokorny7 :
  13. Shahneowanalam@gmail.com : Shahneowaj :
  14. Shahneowajalamkb@gmail.com : Shahneowajalam :
  15. shibuojha1997@gmail.com : shibu ojha :
  16. tara_benedict@poochta.ru : tarabenedict882 :
  17. vilma.ontiveros@poochta.ru : vilmaontiveros :
  18. fullermichaelsen980@kingsemails.com : wintermargin47 :
মাদকবিরোধী অভিযানের নামে পুলিশের 'মরাল পুলিশিং' ও ছাত্রনেতা নাইম উদ্দীনের ওপর পুলিশের মারধরের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে উক্ত ঘটনার বিচার দাবি বিপ্লবী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির। - dakhinbongonews25
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
সংরক্ষিত মহিলা আসনে এমপি প্রত্যাশী বেগম রহিমা শিকদার জাতির উদ্দেশ্যে বিশেষ বার্তা: নতুন ভোরের ডাক। আড়িয়লে ধানের শীষ প্রতীকের প্রচারণায় নির্বাচনী গণসংযোগ নাটোর-৩ আসনে বিএনপির প্রার্থী বিজয়ী মুন্সীগঞ্জ-৩ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণতন্ত্র মঞ্চ মনোনীত প্রার্থী সাংবাদিক শেখ মো. শিমুল গনসংযোগ ব্যস্ত সময় পার করছেন। টঙ্গীবাড়িতে ধানের শীষের নির্বাচনী গণসংযোগ মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল টঙ্গীবাড়ীতে হাতপাখা মার্কায় গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিল্লাল হোসাইন। মুন্সীগঞ্জ -৩ আসনে বাগমামুদালী পাড়ায় ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত। মুন্সীগঞ্জ-৩ আসনে ‘কোদাল’ মার্কার পক্ষে সাংবাদিক শেখ মো. শিমুলের গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
বিজ্ঞাপন
★বইমেলা-২০২৬★ বইমেলার ২০২৬ উপলক্ষে আমাদের প্রস্তুতি বেশ ভালো, অনেকগুলো নতুন পাণ্ডুলিপির কাজও চলমান। সম্মানীত লেখকদের বলছি, আগামী বইমেলার জন্য লেখা প্রস্তুতের এখনই উপযুক্ত সময়। কেন বলছি? কারণ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নির্ভুল সম্পাদনা, পাঠকপ্রিয় ও মানসম্মত বই প্রকাশের সুযোগ থাকে বেশি। তাই পাণ্ডুলিপি নির্বাচন ও প্রস্তুতের এখনি উপযুক্ত সময়। মনে রাখবেন, পাণ্ডুলিপি ২৫টি ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে একটি বই হয়। তাই মানমম্মত বই প্রকাশ করতে হলে যথেষ্ঠ সময়েরও প্রয়োজন। আগামী বইমেলায় সপ্তর্ষি প্রকাশন এর সাথে যারা যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। Shibu Chandra Ojha প্রকাশক, সপ্তর্ষি - Saptarshi ৩৭/১ খান প্লাজা, তৃতীয় তলা, বাংলাবাজার, ঢাকা-১১০০ ফোনঃ 01714225520/01712158340 হোয়াটস অ্যাপ -01318403248 ই-মেল:shibuvgco@gmail.com

মাদকবিরোধী অভিযানের নামে পুলিশের ‘মরাল পুলিশিং’ ও ছাত্রনেতা নাইম উদ্দীনের ওপর পুলিশের মারধরের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে উক্ত ঘটনার বিচার দাবি বিপ্লবী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির।

  • সর্বশেষ আপডেট মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৫ বার দেখা হয়েছে

মাদকবিরোধী অভিযানের নামে পুলিশের ‘মরাল পুলিশিং’ এবং ছাত্রনেতা নাইম উদ্দীনের ওপর মারধরের ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বিপ্লবী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

​বিপ্লবী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বিশ্বজিৎ শীল ও সদস্য সচিব রেহেনা পারভীন খুশি গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বলেন, মাদকবিরোধী অভিযান বা বিশেষ কোনো অভিযানের নামে নাগরিকের স্বাধীন চলাফেরায় কোনো ধরনের হস্তক্ষেপ ছাত্রসমাজ মেনে নেবে না। সরকার ও পুলিশ প্রশাসনের কাজই জনগণের স্বাধীন ও নিরাপদ চলাচলের পরিবেশ নিশ্চিত করা। অথচ নিরাপত্তা নিশ্চিত না করে উল্টো নাগরিকদের স্বাধীন চলাফেরায় হস্তক্ষেপ করা হচ্ছে এবং হেনস্তা করা হচ্ছে। যাকে-তাকে থামিয়ে ব্যক্তিগত মোবাইল ও মানিব্যাগসহ যেকোনো কিছু সন্ত্রাসী কায়দায় ছিনিয়ে নেওয়া হচ্ছে, যা কোনো সুষ্ঠু অভিযানের লক্ষণ নয় এবং এতে সুস্পষ্ট নাগরিক অধিকার লঙ্ঘিত হচ্ছে।

​উল্লেখ্য যে, গত ২৩ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২৯তম ব্যাচের শিক্ষার্থী ও বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতা নাইম উদ্দীন তার রুমে মশারি টানানোর প্রয়োজনীয় সরঞ্জাম কিনে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে আসার সময় তার পথরোধ করেন রমনা বিভাগের ডিসি জনাব মাসুদ আলম ও তার অভিযান টিম। তল্লাশি চালিয়ে কোনো নিষিদ্ধ দ্রব্য না পাওয়ার পরেও শুধুমাত্র নাগরিকের স্বাধীন নিরাপদ চলাচলে কেন বাধা প্রদান করা হচ্ছে জানতে চাওয়ায়, ছাত্রনেতা নাইমের ওপর ডিসি মাসুদের ইঙ্গিতে পুলিশ সদস্যরা ন্যাক্কারজনক হামলা চালায়। এটি সম্পূর্ণ আইনবহির্ভূত এবং একজন নাগরিকের স্বাধীন চলাফেরায় অযাচিত হস্তক্ষেপ।

​বিপ্লবী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি উক্ত ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে ডিসি মাসুদ আলমসহ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। সেই সাথে পুলিশের যেকোনো ধরনের বেআইনি ও নির্বিচার হস্তক্ষেপ এবং হেনস্তার বিরুদ্ধে ছাত্রসমাজকে সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
©দৈনিক দক্ষিণবঙ্গনিউজ২৫.কম এর সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৩-২০২৫
❤️Design With Tamim Zarif