বাবা
সবার বাবাই যায় হারিয়ে
একটা সময় পরে,
অমানিশার আঁধার তখন
নামে আলোর ঘরে।
বুকের থেকে কলজে হারায়
মাথার থেকে ছাদ,
বাকি জীবন চলার পথে
উচু নিচু খাঁদ।
পথগুলো হয় কাটায় ভরা
হাটতে গিয়ে বুঝি,
একলা মনে প্রতিক্ষণে
হাতটা বাবার খুঁজি।
হয়তো সে পথ রয় না থেমে
সময় ও যায় ঠিক,
জীবন জুড়ে বাবার ছায়াই
থাকে চারিদিক।
তার পরেও বাঁচতে শিখি
আগলে ধরে মাটি,
বাবার স্মৃতি ধারণ করেই
বাকি জীবন হাঁটি।
১৪/০৮/২০২৫
দক্ষিণ মাহমুদপুর
পালং,শরিয়তপুর সদর।
লেখাটি প্রকাশ করার জন্য সম্মানিত শ্রদ্ধাভাজন সম্পাদক সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
https://shorturl.fm/iEjEF
https://shorturl.fm/ArWHO
https://shorturl.fm/YMr6X