কবি খাজা সাদ্দাম হুসাইন এর কবিতা  “”ভুল শুধু ভুল””

কবি খাজা সাদ্দাম হুসাইন এর কবিতা “”ভুল শুধু ভুল””

ভুল শুধু ভুল
—————-কলমে খাজা সাদ্দাম হুসাইন

মায়া ভরা এ ধরনী দু দিনের বাস-
থাকবে দেহটা পড়ে চলে গেলে শ্বাস !
মাটিতেই মিশে যাবে যতনের তণু.,
তিলে তিলে খাবে তাকে কতনা জীবাণু !

থাকবে দালান বাড়ি দামী আসবাব-
আমার আমার করে নেই কোন লাভ !
চলে তো যেতেই হবে আজ বাদে কাল-
উত্তম হয়ে তবু গড়ি জঞ্জাল !

মিছে সব মাখামাখি আপনার খেল্-
মুক্তি না নিতে পেরে কেটে গেছি জেল !
হেসে খেলে দিন গেছে বুঝিনি তো মূল-
আমলের ঝুলি ভরা ভুল শুধু ভুল !!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *