কবি নূরুল আলম এর কবিতা  “”আদ্যন্ত তোমার স্মৃতিময়””

কবি নূরুল আলম এর কবিতা “”আদ্যন্ত তোমার স্মৃতিময়””

আদ্যন্ত তোমার স্মৃতিময়
মোঃ নূরুল আলম
রচনাকাল-১৯ সেপ্টেম্বর ২০২১

তোমার রূপের বিজলীচ্ছটা
আজো আমার চোখের কোণে ঝলকায়
আমি আজো তোমার আকর্ষনে-
উদাস হই বেলা-অবেলায়।

তোমার স্মৃতি অমলিন
তোমার প্রেম প্রীতি ভালোবাসা-
মিশে আছে আমার অস্তিত্বে
আমার ভুবনের আকাশ পাতাল-
আজ অবধি তোমার দখলদারিত্বে।

ঋতু বদলের ধারাবাহিকতায় প্রকৃতি বদলায়
দিনেদিনে কতোই না পরিবর্তন ঘটে চারপাশে
অথচ আমার ভুবনের জরাজীর্ণতা কাটতে চায় না
মড়ক লেগে আছে সেই কবে থেকেই।

তোমার প্রস্থানে
যেন অভিশপ্ত হয়েছে আমার ভুবন
চারিদিকে কেবলই শূন্যতা হাহাকার।

এখানে যেদিকে তাকাই
আদ্যন্ত তোমার স্মৃতিময়
সবকিছু যেন তোমার বিরহে কাতর
এখানে কোনকিছুই আজ আমার নয়।

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *