কবি জেসমিন জেসি এর কবিতা-অসামঞ্জস্য.

কবি জেসমিন জেসি এর কবিতা-অসামঞ্জস্য.

অসামঞ্জস্য.

প্রশ্ন করো যদি, ভালোবাসা রং
এক অমোঘ, চাহিদার অমিল
পদে পদে ঘর্ষণে উঠে বারুদ
দগদগে ক্ষত বিক্ষত হৃদয় !

সরল থেকে বক্র- সরলে দাঁড়িয়ে
অসামঞ্জস্য মলিন মিলন খেলা
টলতে টলতে পা চালিয়ে যাওয়া
অনিচ্ছাকৃত বহুজাতিক হাসি।

চলছে যুদ্ধ ঢাল তলোয়ার ছাড়া
সাধ্য কি তার দেখবে!
মুখের বুলি আটকে রাখা দায়
ভদ্রতার মুখোশ খসে পড়ে
শান্ত হাসি তীব্র শক্তিশালী
বৃষ্টি পূর্ব প্রলয় প্রতিরোধে।

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *