কবি মাহমুদা রানি এর কবিতা-উড়ো চিঠি

কবি মাহমুদা রানি এর কবিতা-উড়ো চিঠি

উড়ো চিঠি

তোমার সাথে কথা হয় না বহুদিন —
তুমিও দাওনি দুটো চিঠি,
দেখা হয় না এক বর্ষ যাবত।
কীভাবে কেটে যাচ্ছে দিন ক্ষণ,
তোমাকেই ভেবে ভেবে সারাক্ষণ।
কি অদ্ভুত তুমি নিলেনা খোঁজ,
তোমারই অনাদরে হয়েছি নিখোঁজ।
তাল পাতার ছাউনিতে,
বসা হয় না অনেক দিন,
ঝালমুড়ি – বাদামের আড্ডা হয় না এখন!
তবুও মন পুড়ে,
তুমি বিহনে বিষাক্ত লাগে সব।
হুট খোলা রিকশায় তুমি আমি,
বৃষ্টিতে কাকভেজা অবস্থায়।
আচ্ছা মনে কি পড়ে না,
সবই কি খুব সহজে ভুলা যায়।
নাকি সব কিছু আমার একার দায়।
তোমার কোন দায় নেই বুঝি,
নাকি পেয়েছ নতুনত্ব,
নতুন জিনিস একটু বেশিই সুন্দর তাই না,
অনেক আনন্দে বুঝি,
ভুলে গিয়েছো আমায়।
নাকি আমার মত তুমিও কাঁদো,
দিন শেষে রাত্রির নিস্তব্ধতায়।
নাকি নতুন কে চিঠি লিখতেই পার হয় রাত।
অপেক্ষা ঠিকই করো হয়ত,
মানুষ টা বদলেছে,
ঠিক বললাম তো?
জানিও তবে আমায়,
এই উড়ো চিঠির ভাজ,
তুমি খুলে পড়ে নিও তবে,
কত নিসঙ্গ রাত তোমার জন্য কাটে,
চোখের কোনে অশ্রু আনে।
তবুও ভালো থেকো।
খুব করে ভালো থেকো।
নতুন কে ঘিরে তোমার জীবন মধুময় হোক।
আমাদের আর দেখা না হোক ।
সপ্তর্ষিমণ্ডল কেঁপে উঠলেও,
আমাকে দেখার পরে,
তোমার বুক না কাঁপুক।
তুমি ভালো থেকো নতুন উদ্যমে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *