বিজয়ের আলো ও অশ্রু
রক্তস্নাত সকাল জাগে, সূর্যের কিরণ, মাটি বলে, “আজ বিজয় আমার চিরন্তন।”
পাখির গান, নদীর কলতান, বলে, “এ দেশ আজ স্বাধীন, পূর্ণ প্রাঙ্গণ।”
সেদিনের লাল-সবুজ পতাকা, তুলেছিল যে হাতে শহীদের কলম-তুলিকা। তাদের রক্তমাখা স্বপ্নের পানে, আজ দাঁড়িয়ে আছে বীরের সম্মানে।
তবু বিজয়ের মাঝে লুকানো কান্না, ত্রিশ লক্ষ প্রাণের স্মৃতি দেয় টান। মা হারায় ছেলে, মাটি হারায় প্রাণ, আজো শুনি সেই দুঃখের সুর ভাঙা গান।
বিজয় ফুল ফোটে, তবু অশ্রুর ধার, কেন এত বেদনা, এত হাহাকার? নয় মাসের রক্ত-স্বপ্নের মাটি, ত্রিশ লক্ষ প্রাণের দানে পায় গাঁথি।
হে শহীদ, হে বীর, তোমাদের দানে, বাংলা আজ খোলা আকাশের টানে। তোমাদের স্বপ্নে জাগে নতুন ভোের, স্বাধীনতার জয়গানে বাজে নতুন সুর।
তাই বিজয়ের এই দিনে করি প্রণাম, ত্রিশ লক্ষ শহীদ, তোমাদের জানাই সালাম।
তোমাদের রক্তে রাঙানো এই মাটি,
বিজয়ের গান গায়, বিজয়ীর কাঁধে জ্বলে বাতি।
সালাম বাংলাদেশ, সালাম আমার বাংলার মাটি।
https://shorturl.fm/RuXCz